1. admin@pratidinernarayanganj.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে চোরাই জেট ফুয়েলসহ আ’লীগ নেতার ট্যাংকার জব্দ হলেও মূল হোতারা অধরা সোনারগাঁয়ে জাতীয় যুব দিবস উদযাপিত, যুব ঋণের চেক ও পুরস্কার বিতরণ নতুন কুঁড়ি সৃজন ২: ধামগড় ইউনিয়নে শেখ জামাল উচ্চ বিদ্যালয় ও কামতাল হালুয়াপাড়া প্রাথমিকে বাছাই পর্ব অনুষ্ঠিত সোনারগাঁয়ের একমাত্র সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার ফলাফল বিপর্যয় নতুন কুঁড়ি সৃজন ২: ধামগড় ইউনিয়নে শেখ জামাল উচ্চ বিদ্যালয় ও কামতাল হালুয়াপাড়া প্রাথমিকে বাছাই পর্ব অনুষ্ঠিত বিশ্ব স্ট্রোক দিবস আজ: প্রতিটি মিনিট গুরুত্বপূর্ণ, দ্রুত চিকিৎসায় বাঁচতে পারে জীবন লগি-বৈঠার নির্যাতন ও হত্যার বিচারের দাবিতে মদনপুরে বিক্ষোভ সমাবেশ সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে ঘুমন্ত কিশোরীর গায়ে গরম পানি নিক্ষেপ করে হত্যাচেষ্টা ধামগড়ের মহজমপুর একতা যুবসংঙ্গ উদ্যোগে লক্ষীপূজা প্রধান অতিথি মোমেন ভূঁইয়া সভাপতি শফিকুল ইসলাম জমকালো আয়োজনে সোনারগাঁয়ে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ​

আগামীতে ইসলামী দলকে ক্ষমতায় দেখতে চায় জনগন: প্রিন্সিপাল ড. ইকবাল হোসেন ভূঁইয়া

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ২৪৫ বার পঠিত

হাকীম হারুনুর রশিদ, সোনারগাঁ,(নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে সূরা সদস্য ও নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনে মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড.ইকবাল হোসাইন ভুইয়া বলেন, আল্লাহর জমিনে আল্লাহরই আইন চলবে। আমরা চাই অথবা না চাই, আল্লাহ তায়ালার ওয়াদা হলো এই জমিনে তিনি তার বিধানকে জয়ী করবেন। এজন্য মানুষকে দায়িত্ব দিয়ে প্রতিনিধি হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। মানুষ তথাকথিত নেতাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তারাও আগামী দিনে ইসলামী দলকে ক্ষমতায় দেখতে চায়। দুপুরে সোনারাগাঁয়ের আনন্দবাজারে মেঘনা নদীতে সাদিপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর ঈদ পূর্নমিলনী ও নৌভ্রমনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যারা ইসলামের বিরোধীতা করেন, সংসদে কোরানের আইন হোক এটার বিরোধীতা করে তারা পরাজিত হবে। ওয়ার্ড, ইউনিয়ন থেকে সংসদ পর্যন্ত সবক্ষেত্রে নেতৃত্ব দিবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এটাই ফাইনাল। এজন্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করতে নেতাকর্মীদের নিষ্ঠার সহিত কাজ করতে আহ্বান জানান তিনি।

এডভোকেট ফারাহ জোবায়েরের সঞ্চালনায় ও  সাদিপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আব্দুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষাবিদ ড.আজগর আলী, ঢাকা মহানগর জামায়াতে ইসলামীর নেতা মাওলানা আবু সাঈদ, জামায়াতে ইসলামীর সোনারগাঁ উত্তরের সভাপতি ইসহাক মিয়া সেক্রেটারী মাওলানা ইব্রাহীম হাসানসহ দায়িত্বশীলরা বক্তব্য রাখেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর