1. admin@pratidinernarayanganj.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে চোরাই জেট ফুয়েলসহ আ’লীগ নেতার ট্যাংকার জব্দ হলেও মূল হোতারা অধরা সোনারগাঁয়ে জাতীয় যুব দিবস উদযাপিত, যুব ঋণের চেক ও পুরস্কার বিতরণ নতুন কুঁড়ি সৃজন ২: ধামগড় ইউনিয়নে শেখ জামাল উচ্চ বিদ্যালয় ও কামতাল হালুয়াপাড়া প্রাথমিকে বাছাই পর্ব অনুষ্ঠিত সোনারগাঁয়ের একমাত্র সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার ফলাফল বিপর্যয় নতুন কুঁড়ি সৃজন ২: ধামগড় ইউনিয়নে শেখ জামাল উচ্চ বিদ্যালয় ও কামতাল হালুয়াপাড়া প্রাথমিকে বাছাই পর্ব অনুষ্ঠিত বিশ্ব স্ট্রোক দিবস আজ: প্রতিটি মিনিট গুরুত্বপূর্ণ, দ্রুত চিকিৎসায় বাঁচতে পারে জীবন লগি-বৈঠার নির্যাতন ও হত্যার বিচারের দাবিতে মদনপুরে বিক্ষোভ সমাবেশ সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে ঘুমন্ত কিশোরীর গায়ে গরম পানি নিক্ষেপ করে হত্যাচেষ্টা ধামগড়ের মহজমপুর একতা যুবসংঙ্গ উদ্যোগে লক্ষীপূজা প্রধান অতিথি মোমেন ভূঁইয়া সভাপতি শফিকুল ইসলাম জমকালো আয়োজনে সোনারগাঁয়ে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ​

সোনারগাঁয়ে যৌতুকের দাবিতে গৃহবধূকে কুপিয়ে হত্যার চেষ্টা

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ২৬৬ বার পঠিত

 

সোনারগাঁ নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নির্মমভাবে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে এক গৃহবধূকে। অভিযোগ উঠেছে,যৌতুক লোভি  স্বামীর  পরিবারের বিরুদ্ধে। রোববার (৬ এপ্রিল)  সকাল ১১টার দিকে উপজেলা পিরোজপুর ইউনিয়নের চরগোয়ালদী এলাকায়।

ভুক্তভোগী গৃহবধূ বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও থানায় দেয়া লিখিত অভিযোগ সূত্রে এসব তথ্য জানা গেছে।
কয়েক বছর আগে উপজেলার  পিরোজপুর  ইউনিয়নের শান্তি নগর  পাঁচানী  এলাকার  মৃত মোস্তফার মেয়ে নিলুফা -এর সঙ্গে একই ইউনিয়নের  চরগোয়ালদী মৃত সোমর আলীর ছেলে শাহ জালালের সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী ও তার পরিবার ভুক্তভোগীর পরিবারের কাছ থেকে বিভিন্ন সময় যৌতুক দাবি করে আসছিল।

সম্প্রতি আরও ৫  পাঁচ লক্ষ  টাকা যৌতুক চাওয়া হয়। কিন্তু গৃহবধূর পরিবার এই টাকা দিতে অপারগতা প্রকাশ করলে রোববার সকালে ১১ টার  যৌতুক লোভি  শাহজালালের  পরিবারের সদস্যরা মিলে ধারালো অস্ত্র দিয়ে গৃহবধূর ওপর হামলা চালিয়ে কুপিয়ে হত্যা চেষ্টা চালায়।

তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি কর।

এ ঘটনায় সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের হয়েছে। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  ওসি মফিজুর  রহমান  জানিয়েছে, ঘটনার  লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত চলছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।

স্থানীয়রা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।ভুক্তভোগী নিলুফা বলেন, আমার বাবা মারা গেছে আমার বাবা থাকতে বিভিন্ন সময় ত্রিশ লক্ষ টাকা যৌতুক দিয়েছি । এখন আমার বাবা নেই এখন আমি যৌতুক দিবো কোথা থেকে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর