1. admin@pratidinernarayanganj.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে চোরাই জেট ফুয়েলসহ আ’লীগ নেতার ট্যাংকার জব্দ হলেও মূল হোতারা অধরা সোনারগাঁয়ে জাতীয় যুব দিবস উদযাপিত, যুব ঋণের চেক ও পুরস্কার বিতরণ নতুন কুঁড়ি সৃজন ২: ধামগড় ইউনিয়নে শেখ জামাল উচ্চ বিদ্যালয় ও কামতাল হালুয়াপাড়া প্রাথমিকে বাছাই পর্ব অনুষ্ঠিত সোনারগাঁয়ের একমাত্র সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার ফলাফল বিপর্যয় নতুন কুঁড়ি সৃজন ২: ধামগড় ইউনিয়নে শেখ জামাল উচ্চ বিদ্যালয় ও কামতাল হালুয়াপাড়া প্রাথমিকে বাছাই পর্ব অনুষ্ঠিত বিশ্ব স্ট্রোক দিবস আজ: প্রতিটি মিনিট গুরুত্বপূর্ণ, দ্রুত চিকিৎসায় বাঁচতে পারে জীবন লগি-বৈঠার নির্যাতন ও হত্যার বিচারের দাবিতে মদনপুরে বিক্ষোভ সমাবেশ সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে ঘুমন্ত কিশোরীর গায়ে গরম পানি নিক্ষেপ করে হত্যাচেষ্টা ধামগড়ের মহজমপুর একতা যুবসংঙ্গ উদ্যোগে লক্ষীপূজা প্রধান অতিথি মোমেন ভূঁইয়া সভাপতি শফিকুল ইসলাম জমকালো আয়োজনে সোনারগাঁয়ে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ​

জনগুরুত্বপূর্ণ কালবার্ট সংরক্ষণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ২১৬ বার পঠিত

প্রতিদিনের নারায়ণগঞ্জ ডেস্ক

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সাদিপুর ইউনিয়নের নয়াপুর বাজারে ৫ গ্রামের পানি নিষ্কাশনের একমাত্র কালবার্ট সংরক্ষণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ৫ গ্রামের অত্যন্ত কয়েকশত মানুষ।
বুধবার (২৫ জুন দুপুরে মদনপুর টু গাউছিয়া হাইওয়েতে নয়াপুর বাজারের পাশে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সোনারগা উপজেলা উত্তরের আমীর মাওলানা ইসহাক মিয়া, গ্রাম বাংলা টিউব লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবু বক্কর, নয়াপুর উত্তর পাড়া মসজিদের সেক্রেটারি মোঃ ঈসমাইল ও কোষাদক্ষ মোঃ আরিফ, বিশিষ্ট সমাজ সেবক মোঃ রুহুল আমিনসহ ৫ গ্রামের অত্যন্ত কয়েকশত বাসিন্দা।
মানববন্ধনে অংশগ্রহণ করে সোনারগাঁ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ইসহাক মিয়া বলেন, আমরা যেখানে দাঁড়িয়ে মানববন্ধন করছি এটি একটি জনগুরুত্বপূর্ণ কালভার্ট ও খাল। যেই কালবার্টের নিচ দিয়ে আমাদের পূর্বপুরুষেরা নৌকা নিয়ে চলাফেরা করতেন এবং আমাদের সাদীপুর, হাতুরাপাড়া, আন্দারমানিকসহ পাঁচ গ্রামের পানি নিষ্কাশিত হয় কিন্তু গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি মদনপুর টু গাউছিয়া হাইওয়ে সংস্কার কাজ করার সময় এ জনগুরুত্বপূর্ণ খালটি ভরাট করার পাঁয়তারা চলছে। যদি খালটি ভরাট করা হয় তাহলে সাদীপুর ইউনিয়ন ও জামপুর ইউনিয়নের কমপক্ষে পাঁচ গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়বে। মানুষের বসতভিটা, ঘরবাড়ি, ফসলি জমি সব কিছু পানির নিচে তলিয়ে যাবে। আমরা গ্রামবাসী কালবার্ট ও খাল বহাল রাখার জন্য নারায়ণগঞ্জ ডিসি মহোদয়, প্রকল্প পরিচালক, অতিরিক্ত প্রধান প্রকৌশলী, সোনারগাঁ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর আবেদন করেছি। আমরা আশা করছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এলাকাবাসীর কল্যাণে এই খাল ও কালবার্টটি বহাল রেখে রাস্তা সংস্কার করবে। এই সময় খাল ও কালবার্ট এর গুরুত্ব উল্লেখ করে এলাকাবাসীর পক্ষ থেকে অনেকেই বক্তব্য রাখেন। পরে হাইওয়েতে বিক্ষোভ মিছিলের মধ্যে দিয়ে মানববন্ধন কর্মসূচি শেষ হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর