
প্রতিদিনের নারায়ণগঞ্জ ডেস্ক
আগামী সংসদ নির্বাচনে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এলে বেকার ভাতা চালু করা হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার ৩১ দফায় বলেছেন পড়াশোনা শেষে যারা চাকুরির জন্য চেষ্টা করে সে সময়টাতে তারা কর্মহীন থাকে এসময়ে তারা যাতে হতাশাগ্রস্ত না থাকে সেজন্য তাদেরকে বেকার ভাতা দেয়া হবে।
শুক্রবার বিকেলে সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়নের প্রেমের বাজার এলাকায় রাষ্ট্র কাঠামো গঠনের ৩১ দফা এবং জিয়াউর রহমানের ১৯ দফার সংযোজনে আগামীর অগ্রনায়ক শীর্ষক বুকলেট বিতরণ এবং গণসংযোগ কালে স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল এসব কথা বলেন।
তিনি আরো বলেন, যুব সমাজকে শক্তিতে পরিনত করতে হবে। তাই যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে আমাদের যুব সমাজকে দক্ষ করে গড়ে তুলতে হবে।
দক্ষ যুব সমাজই পারে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে।
এ সময় ইমতিয়াজ বকুল এর সাথে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ সভাপতি খোরশেদ আলম কাজল, সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা রফিকুল ইসলাম, ,সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শফিক ভুইয়া, সনমান্দী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মফিজুল ইসলাম, সনমান্দী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা হারুন,আমজাদ হোসেন আপন,মোহাম্মদ আনোয়ারুল,আহমদ আলী,নোয়াগাও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শহিদুল্লা, জামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা শাহ আলম হাসু,সনমান্দী ইউনিয়ন যুবদলের ৩ নং ওয়াড যুবদলের সাধারণ সম্পাদক নয়ন সরকার, সোনারগাঁও উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মাসুদ রানা বাবু,সোনারগাঁও সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম,বৈদ্যের বাজার ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আদিব,মাহবুব হোসেন লিমান,সনমান্দী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সৈয়দ কবির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আহাদ সরকার, সনমান্দী ইউনিয়ন যুবদল নেতা মোহাম্মদ সুমন,মোহাম্মদ সাইফুল ও সাকিব প্রমুখ