1. admin@pratidinernarayanganj.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ মাদক,ছিন্তাই,সন্ত্রাস,ঠেকাতে চেয়ারম্যানের কাছে সিসি ক্যামেরা চেয়ে আবেদন আহত সাংবাদিক সানাউল্লাহ মুন্সী দেখতে গেলেন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার আড়াইহাজার থানা মসজিদ থেকে লুণ্ঠিত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার  সোনারগাঁওয়ে জমি নিয়ে ২পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ১০জন আহত সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান। সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালত, ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ টি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা রূপগঞ্জে কায়েতপাড়ায় সরকারি রাস্তায় দেয়াল ও পিলার নির্মাণ: জনদুর্ভোগে ক্ষুব্ধ এলাকাবাসী

আদর্শিক ও স্বচ্ছ নেতৃত্ব প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে- ড.আসগার আলী

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ৫৯ বার পঠিত

প্রতিদিনের নারায়ণগঞ্জ ডেস্ক

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শম্ভপুরা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চরহোগলা ও চর কিশোরগঞ্জ এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে চর কিশোরগঞ্জের রাবেয়া মৃধা কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী, সমর্থক, প্রবাসী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ড. আসগার আলী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কর্মপরিষদ সদস্য শাহ আলম খন্দকার, দেশীয় সাংস্কৃতিক সংসদ নারায়ণগঞ্জ জেলার পরিচালক ইকবাল হোসাইন মনজু এবং সংগঠনটির জেলা সদস্য তাহমিদ হাসান।
প্রধান অতিথির বক্তব্যে ড. আসগার আলী বলেন, স্থানীয় সরকার নির্বাচন জনগণের অধিকার প্রতিষ্ঠার অন্যতম কার্যকর মাধ্যম। সৎ, দক্ষ ও জনকল্যাণমুখী নেতৃত্ব প্রতিষ্ঠিত হলে সমাজে ন্যায়বিচার, জবাবদিহিতা এবং উন্নয়নের ধারা সুসংহত হবে।
তিনি আরো বলেন, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ দুর্নীতি, দখলবাজি ও অনিয়মের শিকার হয়ে আসছে। জনগণের প্রত্যাশা পূরণে আদর্শিক ও স্বচ্ছ নেতৃত্ব প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।শম্ভপুরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি ইব্রাহীম খলিলের সভাপতিত্বে এবং সহ-সভাপতি মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে সাংগঠনিক প্রস্তুতি, ভোটারদের সঙ্গে গণসংযোগ বৃদ্ধি, কেন্দ্রভিত্তিক কার্যক্রম জোরদার, তরুণ ভোটারদের সম্পৃক্তকরণ এবং শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়।

সভায় বক্তারা বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে গণসংযোগ, উঠান বৈঠক ও জনসম্পৃক্ত কার্যক্রম আরও বাড়ানো হবে। পাশাপাশি জনগণের সমস্যা ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন পরিকল্পনা তুলে ধরার ওপর জোর দেয়া হবে।
এ সময় আরও বক্তব্য রাখেন স্থানীয় আওলাদ মাস্টার, জামায়াতে ইসলামীর মনোনীত ৯নং ওয়ার্ড সদস্য পদপ্রার্থী ইব্রাহীম খলিল এবং ইতালি প্রবাসী মামুনুর রশিদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং আগামী স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ার কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর