1. admin@pratidinernarayanganj.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ মাদক,ছিন্তাই,সন্ত্রাস,ঠেকাতে চেয়ারম্যানের কাছে সিসি ক্যামেরা চেয়ে আবেদন আহত সাংবাদিক সানাউল্লাহ মুন্সী দেখতে গেলেন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার আড়াইহাজার থানা মসজিদ থেকে লুণ্ঠিত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার  সোনারগাঁওয়ে জমি নিয়ে ২পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ১০জন আহত সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান। সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালত, ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ টি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা রূপগঞ্জে কায়েতপাড়ায় সরকারি রাস্তায় দেয়াল ও পিলার নির্মাণ: জনদুর্ভোগে ক্ষুব্ধ এলাকাবাসী

আনুগত্য মানে অন্ধ অনুসরণ নয়; বরং সঠিক নেতৃত্বের প্রতি বিশ্বাস- অধ্যাপক মাসুদুর রহমান গিয়াস

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ১১৪ বার পঠিত

প্রতিদিনের নারায়ণগঞ্জ ডেস্ক 

“আনুগত্য মানে অন্ধ অনুসরণ নয়; বরং সঠিক নেতৃত্বের প্রতি বিশ্বাস, দায়িত্বশীলতার সঙ্গে কাজ করা এবং দলীয় লক্ষ্য অর্জনে ঐক্যবদ্ধ থাকা” বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ জেলার তারবিয়াত সেক্রেটারি অধ্যাপক মাসুদুর রহমান গিয়াস।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সোনারগাঁ উপজেলা উত্তরের আয়োজনে রুকনদের সাংগঠনিক শৃঙ্খলা, কার্যকারিতা ও সদস্যদের ব্যক্তিগত উন্নয়নের লক্ষ্যে “আনুগত্য, পরামর্শ ও মুহাসাবা” শীর্ষক একটি বিশেষ আলোচনা সভায় তিনি বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন।

অধ্যাপক গিয়াস তাঁর বক্তব্যে বলেন, “একটি সংগঠনের টিকে থাকা ও উন্নতির জন্য আনুগত্য অপরিহার্য। তবে আনুগত্য মানে অন্ধ অনুসরণ নয়; বরং সঠিক নেতৃত্বের প্রতি বিশ্বাস, দায়িত্বশীলতার সঙ্গে কাজ করা এবং দলীয় লক্ষ্য অর্জনে ঐক্যবদ্ধ থাকা। তদুপরি, মুহাসাবা বা আত্মমূল্যায়ন হলো এমন একটি প্রক্রিয়া, যা আমাদের কাজ ও আচরণকে সঠিক পথে পরিচালিত করে।”

তিনি আরও বলেন যে, সাংগঠনিক পরামর্শ গ্রহণের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া আরও কার্যকর হয় এবং সদস্যদের মধ্যে পারস্পরিক বিশ্বাস ও সহযোগিতা বৃদ্ধি পায়।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে (১৫ আগস্ট ২০২৫ শুক্রবার) একটি চমৎকার রেস্টুরেন্টে আয়োজিত এ সভায় সোনারগাঁ উপজেলা উত্তরের আমীর মাওলানা ইসহাক মিয়ার সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা ইব্রাহিম হাসানের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার শুরা ও কর্মপরিষদ সদস্য এবং তারবিয়াত বিভাগের সেক্রেটারি অধ্যাপক মাসুদুর রহমান গিয়াস। আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার শুরা ও কর্মপরিষদ সদস্য দেওয়ান মোঃ খোরশেদ আলম, সোনারগাঁ দক্ষিনের সেক্রেটারি মোঃ আসাদুল ইসলাম, থানার শুরা ও কর্মপরিষদ সদস্য ও সোনারগাঁ উপজেলার রুকন বৃন্দ। অংশগ্রহণকারীরা আলোচনার বিষয়বস্তু থেকে অনুপ্রাণিত হয়ে নিজেদের দায়িত্ব আরও নিষ্ঠার সাথে পালনের প্রতিশ্রুতি দেন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর