
প্রতিদিনের নারায়ণগঞ্জের ডেস্ক
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভবনাথপুর গ্রামে অবস্থিত আমেনা খাতুন মহিলা মাদ্রাসার সবক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মহিউদ্দিন খান বলেন, বাতিলের বিরুদ্ধে সব সময় আমাদের সংগ্রাম চলবেই। অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চিরদিন থাকবেই, আমরা আল্লাহর সন্তুষ্টির আশায় সারা জীবন সত্যের পথে সংগ্রাম করে যাবই। একজন মা শিক্ষিত হলে তার সন্তান সমাজ ও রাষ্ট্রের আদর্শ গুণীজন হবে।
১৯ এপ্রিল শনিবার সকালে মাদ্রাসায় সবক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ভবনাথপুর কেন্দ্রীয় মসজিদের ইমাম হাফেজ শিবলীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাতা শহীদ সরকার।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাড়িয়া কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা সাইদুর রহমান , উপজেলা কেন্দ্রীয় মসজিদের ইমাম মুফতি মিজানুর রহমান, ভাটিবন্দর মাদ্রাসার মুহতামিম ওবায়দুল্লাহ, সাবেক মহতামিম মাওলানা কামাল হোসেন, মাওলানা তোফাজ্জল হোসেন ফরিদী। মোতালেব হোসেন, মাজারুল ইসলাম ভূঁইয়া, নবীন হোসেন, মহসিন সরকার, মাদ্রাসার সেক্রেটারি নোয়াব সরকার, দানের সরকার
আরো বিভিন্ন মসজিদ মাদ্রাসার ইমামগণ, এলাকার গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক অভিভাবক বৃন্দ সবক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দেশ ও জাতির কল্যাণ কামনা করে ও মাদ্রাসার সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। পরে অতিথিদের মেহমানদারী করানো হয়।