1. admin@pratidinernarayanganj.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ মাদক,ছিন্তাই,সন্ত্রাস,ঠেকাতে চেয়ারম্যানের কাছে সিসি ক্যামেরা চেয়ে আবেদন আহত সাংবাদিক সানাউল্লাহ মুন্সী দেখতে গেলেন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার আড়াইহাজার থানা মসজিদ থেকে লুণ্ঠিত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার  সোনারগাঁওয়ে জমি নিয়ে ২পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ১০জন আহত সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান। সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালত, ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ টি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা রূপগঞ্জে কায়েতপাড়ায় সরকারি রাস্তায় দেয়াল ও পিলার নির্মাণ: জনদুর্ভোগে ক্ষুব্ধ এলাকাবাসী

আড়াইহাজার থানা মসজিদ থেকে লুণ্ঠিত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদন :
নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা মসজিদ থেকে একটি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ২০ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া পিস্তলটি ২০২৪ সালের ৫ আগস্ট আড়াইহাজার থানা থেকে লুণ্ঠিত অস্ত্র বলে পুলিশ জানিয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে আড়াইহাজার থানা মসজিদের দ্বিতীয় তলার দক্ষিণ পাশে কোরআন শরিফ রাখার তাকের ওপর একটি লাল রঙের শপিং ব্যাগ দেখতে পান মসজিদের মোয়াজ্জিন নাসির উদ্দিন। বিষয়টি তিনি থানার ডিউটি অফিসারকে জানান।

পরে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেনের নেতৃত্বে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শপিং ব্যাগটি তল্লাশি করেন। এ সময় ব্যাগের ভেতর থেকে একটি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ২০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

পুলিশের রেজিস্ট্রার পর্যালোচনা করে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে, উদ্ধার হওয়া পিস্তলটি ২০২৪ সালের ৫ আগস্ট আড়াইহাজার থানা থেকে লুণ্ঠিত অস্ত্রের মধ্যে একটি।
পুলিশের ধারণা, কোনো ব্যক্তি নামাজ পড়ার অজুহাতে মসজিদে প্রবেশ করে অস্ত্র ও গোলাবারুদ সেখানে রেখে যেতে পারে। তবে অস্ত্র ও গোলাবারুদ সেখানে কে বা কারা রেখেছে এবং এর সঙ্গে কোনো অপরাধী চক্র জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর