1. admin@pratidinernarayanganj.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ মাদক,ছিন্তাই,সন্ত্রাস,ঠেকাতে চেয়ারম্যানের কাছে সিসি ক্যামেরা চেয়ে আবেদন আহত সাংবাদিক সানাউল্লাহ মুন্সী দেখতে গেলেন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার আড়াইহাজার থানা মসজিদ থেকে লুণ্ঠিত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার  সোনারগাঁওয়ে জমি নিয়ে ২পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ১০জন আহত সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান। সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালত, ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ টি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা রূপগঞ্জে কায়েতপাড়ায় সরকারি রাস্তায় দেয়াল ও পিলার নির্মাণ: জনদুর্ভোগে ক্ষুব্ধ এলাকাবাসী

ইনসাফপূর্ণ সমাজ গঠনে আল কোরআনের কোন বিকল্প নাই- প্রিন্সিপাল ড. ইকবাল

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ৯০ বার পঠিত

প্রতিদিনের নারায়ণগঞ্জ ডেস্ক 

ইনসাফপূর্ণ সমাজ গঠনে আল কোরআনের কোন বিকল্প নাই। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে তানযীমুল উম্মা পরিবার, অভিভাবক, সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ বাসীসহ দেশবাসীকে আল কোরআনের পক্ষে ভূমিকা রাখার আহ্বান জানান, প্রিন্সিপাল ড. মোঃ ইকবাল হোসাইন ভূঁইয়া- প্রিন্সিপাল সোনারগাঁ আইডিয়াল কলেজ ও সংসদ সদস্য প্রার্থী নারায়ণগঞ্জ-৩, (সোনারগাঁ সিদ্ধিরগঞ্জ)।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকার চিটাগাংরোডে গ্র্যান্ড তাজ পার্টি সেন্টারে বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে তানযীমুল উম্মাহ মাদ্রাসা, নারায়ণগঞ্জ শাখা প্রি-হিফয ও ইবতেদায়ী সেকশনের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি হিসেবে প্রিন্সিপাল ড. মোঃ ইকবাল হোসাইন ভূঁইয়া এ কথা বলেন।

প্রথম অধিবেশন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তানযী

মুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবীবুল্লাহ মোহাম্মাদ ইকবাল, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ গবেষক হযরত মাওলানা শাহ মোহাম্মাদ ওলি উল্লাহ খতিব সুবহানবাগ জামে মসজিদ ঢাকা-আলোচক (এ.টি.এন বাংলা)। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ কবির হোসেন প্রিন্সিপাল তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা নারায়ণগঞ্জ শাখা।

তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের সিনিয়র ডিরেক্টর মোহাম্মাহ আসলাম মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, আসাদুজ্জামান অভিভাবক সদস্য তানযীমুল উম্মাহ মাদরাসা ও সেক্রেটারি সোনারগাঁ দক্ষিণ জামায়াত,

আরো উপস্থিত ছিলেন তানযীমুল উম্মাহ মাদরাসা নারায়ণগঞ্জ শাখার প্রি-হিফয ও ইবতেদায়ী সেকশন ব্রাঞ্চ কো-অর্ডিনেটর মোহাম্মদ রিদওয়ানুর রহমান, শাখা সহকারী মো. কুতুবুদ্দিন, বিভিন্ন শাখার শাখা প্রধান ও শাখা সহকারীগণ ও শিক্ষার্থীগণ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর