1. admin@pratidinernarayanganj.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ মাদক,ছিন্তাই,সন্ত্রাস,ঠেকাতে চেয়ারম্যানের কাছে সিসি ক্যামেরা চেয়ে আবেদন আহত সাংবাদিক সানাউল্লাহ মুন্সী দেখতে গেলেন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার আড়াইহাজার থানা মসজিদ থেকে লুণ্ঠিত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার  সোনারগাঁওয়ে জমি নিয়ে ২পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ১০জন আহত সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান। সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালত, ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ টি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা রূপগঞ্জে কায়েতপাড়ায় সরকারি রাস্তায় দেয়াল ও পিলার নির্মাণ: জনদুর্ভোগে ক্ষুব্ধ এলাকাবাসী

এটিএম কামালের পিতা মাতা নারী শিক্ষায় আলো জ্বালিয়েছেন – রফিউর রাব্বি

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৮ বার পঠিত

প্রতিদিনের নারায়ণগঞ্জ ডেস্ক 

রিবর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে প্রয়াত সাবেক প্রধান শিক্ষক ও শিক্ষিকা মরহুম আবু তাহের মাষ্টার এবং নারী নেত্রী মরহুমা শাহানা খানম চৌধরী’র স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

।মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সোনারগাঁয়ে বারদী ইউনিয়নের রিবর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের মাঠের শহীদ মিনার প্রাঙ্গনে শিক্ষক, শিক্ষিকা ও ছাত্রীরা এই স্মরণ সভার আয়োজন করে।

স্মরণ সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাকসুদা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব্য রফিউর রাব্বি বলেন, এটি একটি গর্বের ও গৌরবের বিষয় যে ১১০ বছর আগে এখানে মেয়েদের একটি স্কুল প্রতিষ্ঠিত হয়েছিল। বাংলাদেশের ইতিহাসে এতো পূর্বে সে সময়ের অজোপাড়া গ্রামে মেয়েদের জন্য এরকম স্কুলের নজির খুব বেশি পাওয়া যাবে না। এটিএম কামালের বাবা মা তারা উভয়ই এই স্কুলে শিক্ষকতা করেছেন। তারা শিক্ষক হিসেবে এই এলাকায় আলো জ্বালিয়েছেন। শত প্রতিকূলতার মধ্যে এই নিভৃত পল্লীতে অন্ধকারে যারা আলো জ্বালিয়েছেন তাদের নাম সকলের স্মরণে রাখা দরকার।

এসময় আরো বক্তব্য রাখেন প্রয়াতদের জ্যেষ্ঠপুত্র নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামাল, জেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল হক দিপু, জেলা খেলা ঘরের সভাপতি জহিরুল ইসলাম, বারদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম বাবু, শিক্ষানুরাগী দেওয়ান ফজলুর রহমান, খেলা ঘর সোনারগাঁ উপজেলার সহ-সভাপতি আনোয়ার হোসেন প্রমুখ।

উল্লেখ্য, এটিএম কামালের পিতা মাতা মরহুম আবু তাহের মাষ্টার ও মরহুমা শাহানা খানম চৌধুরী শিক্ষকতার পাশাপাশি ৭১ এ মুক্তিযুদ্ধের সময়ও অত্র অঞ্চলে স্বাধীনতা যুদ্ধে বিশেষ ভূমিকা রেখেছিলেন। যা অন্যান্য বক্তাদের কথায় উঠে আসে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর