1. admin@pratidinernarayanganj.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ মাদক,ছিন্তাই,সন্ত্রাস,ঠেকাতে চেয়ারম্যানের কাছে সিসি ক্যামেরা চেয়ে আবেদন আহত সাংবাদিক সানাউল্লাহ মুন্সী দেখতে গেলেন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার আড়াইহাজার থানা মসজিদ থেকে লুণ্ঠিত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার  সোনারগাঁওয়ে জমি নিয়ে ২পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ১০জন আহত সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান। সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালত, ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ টি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা রূপগঞ্জে কায়েতপাড়ায় সরকারি রাস্তায় দেয়াল ও পিলার নির্মাণ: জনদুর্ভোগে ক্ষুব্ধ এলাকাবাসী

কলতাপাড়া ফাজিল মাদ্রাসায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ১৬৯ বার পঠিত

প্রতিদিনের নারায়ণগঞ্জ ডেস্ক

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কলতাপাড়া   ফাজিল মাদ্রাসায় আলিম পরীক্ষার কেন্দ্র স্থাপিত হওয়ায় মহান আল্লাহ কাছে শুকরিয়া আদায় ও আলিম পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(২৩জুন) দুপুরে উপজেলার জামপুর ইউনিয়নে কলতাপাড়া মাদ্রাসার হল রুমে এই দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া অনুষ্ঠানে করেন কলতাপাড়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আ: আউয়াল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গর্ভনিং বডির সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় শূরা সদস্য প্রিন্সিপাল ড. মোঃ ইকবাল হোসাইন ভূঁইয়া।

প্রধান অতিথির বক্তব্যে ড. ইকবাল হোসাইন ভূঁইয়া বলেন, ঐতিহ্যবাহী কলতাপাড়া ফাজিল মাদ্রাসাকে শীঘ্রই কামিল শ্রেণিতে উন্নিত করা হবে এবং জেলার মধ্যে শ্রেষ্ঠ ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে। কলতাপাড়া মাদ্রাসাকে প্রথম শ্রেণির মাদরাসায় পরিণত করে উচু মাপের আলেম তৈরী করা হবে। কলতাপাড়া মাদ্রাসাটি অনেক পুরনো ও ঐতিহ্যবাহী হলেও গত দুই দশকে এখানে তেমন উন্নয়নের ছোঁয়া লাগেনি। শিক্ষার মানের দিক থেকেও অনেক পিছিয়ে পড়েছিল। তাই শীঘ্রই কামিল শ্রেণিতে উন্নিত করে, এই শিক্ষা প্রতিষ্ঠানটিকে শুধু সোনারগাঁ নয়, বরং জেলার মধ্যে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে।

দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য রাখেন জামপুর ইউনিয়নের জামায়াতের সভাপতি মাওলানা রফিকুল ইসলাম, আবদুল মোতালিব ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং সোনারগাঁ উপজেলার যুব বিভাগের নেতা সোহানুর রহমান সবুজ, উপজেলা জামায়াতে ইসলামীর ওলামা শাখার সভাপতি মাওলানা ফেরদৌস খানসহ প্রমুখ।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর