
়প্রতিদিনের নারায়ণগঞ্জ ডেস্ক
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঐতিহ্যবাহী কলতাপাড়া ফাজিল মাদ্রাসাকে জেলার মধ্যে শ্রেষ্ঠ ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার কথা বলেছেন নবনির্বাচিত গভর্নিং বডির সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ প্রিন্সিপাল ডঃ ইকবাল হোসাইন ভূঁইয়া।
জানাগেছে, দায়িত্ব পাওয়ার পর মঙ্গলবার শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের জন্য মাদ্রাসায় যান ডঃ ইকবাল হোসাইন ভূঁইয়া।
গত ২৪ মে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে গভর্নিং বডির সভাপতি পদে মনোনয়ণ দেওয়া হয়। গভর্নিং বডির সভাপতি মনোনীত হয়ে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় ড. ইকবাল বলেন, কলতাপাড়া মাদ্রাসাটি অনেক পুরনো ও ঐতিহ্যবাহী হলেও গত দুই দশকে এখানে তেমন কোন উন্নয়নের ছোঁয়া লাগেনি। শিক্ষার মানের দিক থেকেও অনেক পিছিয়ে পড়েছিল এ প্রতিষ্ঠানটি।
এই শিক্ষা প্রতিষ্ঠানটিকে শুধু সোনারগাঁয়ে নয়, বরং জেলার মধ্যে একটি শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এবং বহু উঁচু মানের আলেম ও মুফাসসিরে কোরআন তৈরির দায়িত্ব এ গভর্নিং বডির।
তিনি আরো বলেন, যত দ্রুত সম্ভব মাদ্রাসাটিকে কামিল শ্রেণিতে উন্নীত করা হবে এবং আলিম শ্রেণিতে বিজ্ঞান বিভাগ চালু করা হবে। ইতিমধ্যেই বোর্ডের সঙ্গে কথা বলে বিষয়গুলো নিশ্চিত করেছিব আমি। এ
মাদ্রাসাটিকে একটি মডেল ও আধুনিক শিক্ষা কেন্দ্র হিসেবে গড়ে তুলতে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, এলাকাবাসী ও অভিভাবকদের আন্তরিক সহযোগিতা চেয়েছেন ড. ইকবাল হোসাইন ভূঁইয়া।
জানাগেছে, দায়িত্ব পাওয়ার পর মঙ্গলবার শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের জন্য মাদ্রাসায় যাবেন ডঃ ইকবাল হোসাইন ভূঁইয়া।