1. admin@pratidinernarayanganj.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ মাদক,ছিন্তাই,সন্ত্রাস,ঠেকাতে চেয়ারম্যানের কাছে সিসি ক্যামেরা চেয়ে আবেদন আহত সাংবাদিক সানাউল্লাহ মুন্সী দেখতে গেলেন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার আড়াইহাজার থানা মসজিদ থেকে লুণ্ঠিত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার  সোনারগাঁওয়ে জমি নিয়ে ২পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ১০জন আহত সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান। সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালত, ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ টি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা রূপগঞ্জে কায়েতপাড়ায় সরকারি রাস্তায় দেয়াল ও পিলার নির্মাণ: জনদুর্ভোগে ক্ষুব্ধ এলাকাবাসী

কোটা পদ্ধতি সংস্কার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্কুল-কলেজ শিক্ষার্থীরা

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ২৪৪ বার পঠিত

মোঃ আক্তার হোসেনঃ- সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কার ও
ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ‘সোনারগাঁ ব্লকেড’ কর্মসূচি পালন করেছেন সোনারগাঁয়ের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে সোনারগাঁ সরকারি কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। পরে তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মিছিল নিয়ে মোগরাপাড়া চৌরাস্তায় এসে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন। এ সময় সেখানে অবস্থান নিয়ে কোটা সংস্কারেরর দাবিতে বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা।
এদিকে অবরোধের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরবর্তীতে সোনারগাঁ থানা পুলিশ শিক্ষার্থীদের রাস্তা থেকে সরে দাঁড়াতে অনুরোধ করলে তারা তা প্রত্যাখ্যান করে। পরে সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের ধাওয়া দিলে সাধারণ ছাত্রদের মহাসড়ক অবরোধ কর্মসূচি ভেস্তে যায়। প্রায় ঘণ্টাখানেক পর সড়কে যান চলাচল শুরু।
শিক্ষার্থীরা দাবি না মানা পর্যন্ত ‘সোনারগাঁ ব্লকেড’ নামে কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান।
সোনারগাঁ থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মহসিন মিয়া বলেন, ‘যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে আছে। সাধারণ যাত্রীদের ভোগান্তির কারণে
ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচির পালন করে। পরবর্তীতে তাদের বুঝালে তারা চলে যায়।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর