1. admin@pratidinernarayanganj.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ মাদক,ছিন্তাই,সন্ত্রাস,ঠেকাতে চেয়ারম্যানের কাছে সিসি ক্যামেরা চেয়ে আবেদন আহত সাংবাদিক সানাউল্লাহ মুন্সী দেখতে গেলেন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার আড়াইহাজার থানা মসজিদ থেকে লুণ্ঠিত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার  সোনারগাঁওয়ে জমি নিয়ে ২পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ১০জন আহত সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান। সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালত, ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ টি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা রূপগঞ্জে কায়েতপাড়ায় সরকারি রাস্তায় দেয়াল ও পিলার নির্মাণ: জনদুর্ভোগে ক্ষুব্ধ এলাকাবাসী

খুলনার সাংবাদিক হত্যাকান্ডের বিচারের দাবিতে সোনারগাঁয়ে মানববন্ধন

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ২০৩ বার পঠিত

প্রতিদিনের নারায়ণগঞ্জ ডেস্ক 

খুলনায় ডুমুরিয়ার সাংবাদিক এমদাদুল হক মিলন হত্যাকান্ডের বিচারের দাবিতে সোনারগাঁয়ে মানববন্ধন করা হয়েছে। বুধবার দুপুরে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় সাংবাদিকরা এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। সোনারগাঁয়ে কর্মরত সাংবাদিকদের আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন, সোনারগাঁ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সাংবাদিক হাসান মাহমুদ রিপন, আল আমিন তুষার, মনিরুজ্জামান মনির, রবিউল হুসাইন, মিজানুর রহমান মামুন, শাহাদাত হোসেন রতন, মোকাররম মামুন, ফরিদ হোসেন, মশিউর রহমান, কামরুজ্জামান রানা, ইমরান হোসেন প্রমুখ। এসময় সোনারগাঁয়ে কর্মরত বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধন কর্মসূচীতে সাংবাদিক সাগর রুনি থেকে শুরু করে খুলনার ডুমুরিয়ার সাংবাদিক এমদাদুল হক মিলন হত্যাসহ সকল সাংবাদিক হত্যাকান্ডের বিচারের দাবি করা হয়। এছাড়াও প্রথমআলো ও ডেইলি স্টারে হামলা করে আগুন ধরিয়ে দেয়ার ন্যাক্কারজনক ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
এসময় বক্তারা বলেন, ৫ আগষ্টের পর দেশের পটপরিবর্তনে গণমাধ্যম যে স্বাধীনভাবে কাজ করার কথা ছিল অদৃশ্য কারনে সেটা করা সম্ভব হচ্ছে না। এখনও গণমাধ্যমকে জিম্মি করার চেষ্টা করছে একটি মহল। বর্তমান অন্তবর্তীকালীন সরকারের কাছে অনুরোধ জানাই যাতে এ ধরনের পরিস্থিতি শক্ত হাতে মোকাবেলা করে গণমাধ্যমকে পূর্ন স্বাধীনভাবে কাজ করার সুযোগ সৃষ্টি করে দেবেন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর