1. admin@pratidinernarayanganj.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে জাতীয় যুব দিবস উদযাপিত, যুব ঋণের চেক ও পুরস্কার বিতরণ নতুন কুঁড়ি সৃজন ২: ধামগড় ইউনিয়নে শেখ জামাল উচ্চ বিদ্যালয় ও কামতাল হালুয়াপাড়া প্রাথমিকে বাছাই পর্ব অনুষ্ঠিত সোনারগাঁয়ের একমাত্র সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার ফলাফল বিপর্যয় নতুন কুঁড়ি সৃজন ২: ধামগড় ইউনিয়নে শেখ জামাল উচ্চ বিদ্যালয় ও কামতাল হালুয়াপাড়া প্রাথমিকে বাছাই পর্ব অনুষ্ঠিত বিশ্ব স্ট্রোক দিবস আজ: প্রতিটি মিনিট গুরুত্বপূর্ণ, দ্রুত চিকিৎসায় বাঁচতে পারে জীবন লগি-বৈঠার নির্যাতন ও হত্যার বিচারের দাবিতে মদনপুরে বিক্ষোভ সমাবেশ সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে ঘুমন্ত কিশোরীর গায়ে গরম পানি নিক্ষেপ করে হত্যাচেষ্টা ধামগড়ের মহজমপুর একতা যুবসংঙ্গ উদ্যোগে লক্ষীপূজা প্রধান অতিথি মোমেন ভূঁইয়া সভাপতি শফিকুল ইসলাম জমকালো আয়োজনে সোনারগাঁয়ে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ​ রাইজদিয়া ঈদগাহ ও কবরস্থানের পাশে ডাম্পিং স্টেশন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত ও দখলবাজমুক্ত কাঁচপুর ইউনিয়ন গড়ে তুলবো—-চেয়ারম্যান পদপ্রার্থী আল-আমিন

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৬১ বার পঠিত

প্রতিদিনের নারায়ণগঞ্জ ডেস্ক 

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ব্যাপক গণসংযোগ ও প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা জামায়াত মনোনীত কাঁচপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আল-আমিন। এ সময় তিনি চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত ও দখলবাজমুক্ত কাঁচপুর ইউনিয়ন গড়ে তুলবো বলে মন্তব্য করেন।

সরেজমিনে দেখা গেছে, ১০ জুলাই (শুক্রবার) বিপুল সংখ্যক নেতা-কর্মীদের সাথে নিয়ে কাঁচপুর সেনপাড়ায় ব্যাপক গণসংযোগ করছেন তিনি। ঘুরছেন দ্বারে দ্বারে দিচ্ছেন বিভিন্ন প্রতিশ্রুতি। এসময় জনগণ ও ভোটারদের মাঝেও উৎসাহ ও উদ্দিপনা লক্ষ্য করা গেছে। জনসংযোগ ও প্রচারণায় আরো উপস্থিত ছিলেন কাঁচপুর ইউনিয়ন জামায়াতের তদারককারী ও সেক্রেটারি মাওলানা এনায়েত, ওলামা বিষয়ক সম্পাদক মাওলানা আশিকুর রহমান হুজাইফি, অর্থ সম্পাদক ইসমাইলসহ প্রমূখ নেতৃবৃন্দ।

প্রচারণাকালে জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ আল- আমিন আরো বলেন, কাঁচপুর অঞ্চলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত হওয়ার কারণে এবং ঢাকায় প্রবেশের প্রধান মুখ হওয়ার কারণে একটি গুরুত্বপূর্ণ অঞ্চল। শিল্পসমৃদ্ধ এই অঞ্চলটিতে বহু মানুষের বসবাস। বিভিন্ন জেলার মানুষদের কর্মসংস্থান ও জীবিকার উৎস এই কাঁচপুর অঞ্চল। আমি যদি কাচপুর ইউনিয়নের চেয়ারম্যান হতে পারি তাহলে গণমানুষের জীবন ও জীবিকা উন্নয়নের কাজ করব। চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত ও দখলবাজমুক্ত কাঁচপুর ইউনিয়ন গড়ে তুলবো। আমি আপনাদের সকলের কাছে দোয়া ও সমর্থন চাই।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর