1. admin@pratidinernarayanganj.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ মাদক,ছিন্তাই,সন্ত্রাস,ঠেকাতে চেয়ারম্যানের কাছে সিসি ক্যামেরা চেয়ে আবেদন আহত সাংবাদিক সানাউল্লাহ মুন্সী দেখতে গেলেন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার আড়াইহাজার থানা মসজিদ থেকে লুণ্ঠিত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার  সোনারগাঁওয়ে জমি নিয়ে ২পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ১০জন আহত সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান। সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালত, ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ টি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা রূপগঞ্জে কায়েতপাড়ায় সরকারি রাস্তায় দেয়াল ও পিলার নির্মাণ: জনদুর্ভোগে ক্ষুব্ধ এলাকাবাসী

চিকিৎসায় কোনো ত্রুটি থাকবে না সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে : এমপি আজহারুল ইসলাম মান্নান

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৭৪ বার পঠিত

প্রতিদিনের নারায়ণগঞ্জ ডেস্ক 

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেছেন, সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে একটি অত্যাধুনিক মডেল হাসপাতালে পরিণত করা হবে এবং এখানে চিকিৎসাসেবায় কোনো ধরনের ত্রুটি সহ্য করা হবে না। বিগত বছরগুলোতে এ হাসপাতালের নাজুক অবস্থা সোনারগাঁবাসীকে খুবই কষ্ট দিয়েছে। আমার আপন ভাই এই হাসপাতাল থেকে যথাযথ চিকিৎসা না পেয়ে মারা গেছে যা আমার জন্য অত্যন্ত বেদনাদায়ক স্মৃতি। জরুরি ওষুধের অভাবে রোগীদের চিকিৎসা ব্যাহত হওয়ার কথা জেনে আমি নিজেই ওষুধ নিয়ে এসেছি। ভবিষ্যতে এমন পরিস্থিতি আর হতে দেওয়া হবে না।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে ব্যক্তিগত অর্থায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি ওষুধ প্রদানকালে তিনি এসব কথা বলেন।তিনি আরও বলেন, আমি চাই সোনারগাঁয়ের মানুষ যেন ঢাকায় না গিয়ে নিজ এলাকাতেই উন্নত চিকিৎসা পায়। এই হাসপাতালকে ২৪ ঘণ্টা কার্যকর সেবা কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সাথে কাজ করতে হবে এ ব্যাপারে কোনো অবহেলা বরদাশত করা হবে না।

এমপি মান্নান জানান, হাসপাতালের পুরোনো ভবন সংস্কার, আধুনিক যন্ত্রপাতি সংযোজন এবং প্রয়োজনীয় জনবল নিয়োগের জন্য সংশ্লিষ্ট দপ্তরে ইতোমধ্যে সুপারিশ করা হয়েছে। খুব শিগগিরই দৃশ্যমান উন্নয়ন শুরু হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সুমাইয়া ইয়াকুব, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, পৌরসভা বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক মোতালেব মিয়া, আতাউর রহমান প্রধান, সেলিম হোসেন দিপু, যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, হারুন অর রশিদ মিঠু, রুবেল হোসাইন, কাউসার আহমেদসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর