1. admin@pratidinernarayanganj.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ মাদক,ছিন্তাই,সন্ত্রাস,ঠেকাতে চেয়ারম্যানের কাছে সিসি ক্যামেরা চেয়ে আবেদন আহত সাংবাদিক সানাউল্লাহ মুন্সী দেখতে গেলেন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার আড়াইহাজার থানা মসজিদ থেকে লুণ্ঠিত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার  সোনারগাঁওয়ে জমি নিয়ে ২পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ১০জন আহত সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান। সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালত, ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ টি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা রূপগঞ্জে কায়েতপাড়ায় সরকারি রাস্তায় দেয়াল ও পিলার নির্মাণ: জনদুর্ভোগে ক্ষুব্ধ এলাকাবাসী

জিয়াউর রহমানের ৪৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোনারগাঁ পৌর বিএনপির মতবিনিময় সভা

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ১৮২ বার পঠিত

প্রতিদিনের নারায়ণগঞ্জ ডটকম

আগামী ৩০ মে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোনারগাঁ পৌর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে সোনারগাঁ যাদুঘর মেইন গেইট সংলগ্ন ৭ নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সোনারগাঁ পৌরসভা বিএনপির সভাপতি মো. শাহজাহান মেম্বারের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মো. মোশারফ হোসেন।
পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি এম এ বাছেদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনারগাঁ পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক হুমায়ুন কবীর রফিক, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি হারুন অর রশিদ মিঠু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, পৌর বিএনপির সহ-সভাপতি আবু সাইদ, ফরিদ হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক সালাউদ্দিন সেলিম।

প্রধান অতিথির বক্তব্যে থানা বিএনপির সাধারন সম্পাদক মোশারফ হোসেন বলেন, আমরা ১৭ বছর জিয়াউর রহমানের কোনো মৃত্যুবার্ষিকী পালন করতে পারিনি স্বৈরাচার সরকার আমাদের বাধা দিয়েছিল এবার আমরা কেন্দ্রের নির্দেশ পেলে দোয়া ও মাহফিলের মাধ্যমে মৃত্যুবার্ষিকী পালন করবো।

সভায় অন্যদের মধ্যে উপস্থিতি ছিলেন, থানা যুবদলের যুগ্ম-আহবায়ক আবু তাহের, পৌর যুবদলের আহবায়ক মফিজুল ইসলাম সোহেল, পৌর বিএনপির প্রচার সম্পাদক জসিম মিয়া, পৌর যুবদলের যুগ্ম -আহবায়ক আবু সাইদ, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক মো: ফারুক মিয়া, পৌর বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নাদিম, পৌর জাসাসের সভাপতি এম এ হালিম, সাধারণ সম্পাদক জলিল হোসেন, পৌর যুবদল নেতা, সাজিদ শরীফ, জহিরুল ইসলাম বাবু, তাইজুল ইসলামসহ বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর