1. admin@pratidinernarayanganj.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে জাতীয় যুব দিবস উদযাপিত, যুব ঋণের চেক ও পুরস্কার বিতরণ নতুন কুঁড়ি সৃজন ২: ধামগড় ইউনিয়নে শেখ জামাল উচ্চ বিদ্যালয় ও কামতাল হালুয়াপাড়া প্রাথমিকে বাছাই পর্ব অনুষ্ঠিত সোনারগাঁয়ের একমাত্র সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার ফলাফল বিপর্যয় নতুন কুঁড়ি সৃজন ২: ধামগড় ইউনিয়নে শেখ জামাল উচ্চ বিদ্যালয় ও কামতাল হালুয়াপাড়া প্রাথমিকে বাছাই পর্ব অনুষ্ঠিত বিশ্ব স্ট্রোক দিবস আজ: প্রতিটি মিনিট গুরুত্বপূর্ণ, দ্রুত চিকিৎসায় বাঁচতে পারে জীবন লগি-বৈঠার নির্যাতন ও হত্যার বিচারের দাবিতে মদনপুরে বিক্ষোভ সমাবেশ সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে ঘুমন্ত কিশোরীর গায়ে গরম পানি নিক্ষেপ করে হত্যাচেষ্টা ধামগড়ের মহজমপুর একতা যুবসংঙ্গ উদ্যোগে লক্ষীপূজা প্রধান অতিথি মোমেন ভূঁইয়া সভাপতি শফিকুল ইসলাম জমকালো আয়োজনে সোনারগাঁয়ে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ​ রাইজদিয়া ঈদগাহ ও কবরস্থানের পাশে ডাম্পিং স্টেশন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

জুনিয়র বৃত্তি’র মেধা স্থানে প্রথম সোনারগাঁ জি.আর এর আলিফ মোল্লা

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৮ বার পঠিত

প্রতিদিনের নারায়ণগঞ্জ ডেস্ক 

এবারের অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফলে সোনারগাঁয়ের শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান সোনারগাঁ.জি আর ইনস্টিটিউশন মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী আলিফ মোল্লা মেধা স্থানে প্রথম হয়েছে। এবার সোনারগাঁ উপজেলা মোট ৩২টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ১হাজার ৮০জন পরীক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে সোনারগাঁ জি.আর ইনস্টিটিউশন এর অষ্টম শ্রেণির শিক্ষার্থী ট্যালেন্টপুলে বৃত্তি পেয়ে পুরো উপজেলায় মেধা তালিকায় প্রথম স্থান অর্জন করেছে।
এছাড়া তিনটি ট্যালেন্টপুল ও ৯ টি সাধারণ বৃত্তি পেয়ে পুরো উপজেলায় দ্বিতীয় স্থান অর্জন করেছে এ শিক্ষা প্রতিষ্ঠান।
জুনিয়র বৃত্তি পরীক্ষায় পুরো উপজেলায় প্রথম স্থান অধিকারকারী আলিফ মোল্লা সোনারগাঁ পৌরসভার লাহাপাড়া গ্রামের মনির হোসেন মোল্লা ও মোমেনা আক্তার লাভলী দম্পতির পুত্র।
সোনারগাঁ জি.আর ইনস্টিটিউশনের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরিদা ইয়াসমিন বলেন, এবারের বৃত্তি পরীক্ষার্থীদের জন্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিশেষ ক্লাস করানো হয়েছিল। তাছাড়া শিক্ষকদের দিকনির্দেশনায়  শিক্ষার্থীরাও কঠোর পরিশ্রম করেছে। আলিফ মোল্লার সাফল্যে তিনি তাকে শুভেচ্ছা জ্ঞাপন করেন।
এ প্রতিষ্ঠানের অন্য দুজন ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্তরা হলো মোরসালিন হোসাইন সূর্য ও আহনাফ আনান তৌসিফ।
সাধারণ বৃত্তি প্রাপ্ত ৯জনের মধ্যে ৪ জন ছেলে ও ৫ জন মেয়ে শিক্ষার্থী। ৪জন ছেলে বৃত্তি প্রাপ্তরা হলো আদনান, জুবায়ের আল রাহি, নাকিবুল আলম নাকিব ও আবু সাইদ। এছাড়া ৫ জন মেয়ে বৃত্তি প্রাপ্তরা হলো দিঘী, নওরিন, হাফসা, নুসরাত জাহান নুহা ও নাদিয়া আক্তার দোলা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর