1. admin@pratidinernarayanganj.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে জাতীয় যুব দিবস উদযাপিত, যুব ঋণের চেক ও পুরস্কার বিতরণ নতুন কুঁড়ি সৃজন ২: ধামগড় ইউনিয়নে শেখ জামাল উচ্চ বিদ্যালয় ও কামতাল হালুয়াপাড়া প্রাথমিকে বাছাই পর্ব অনুষ্ঠিত সোনারগাঁয়ের একমাত্র সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার ফলাফল বিপর্যয় নতুন কুঁড়ি সৃজন ২: ধামগড় ইউনিয়নে শেখ জামাল উচ্চ বিদ্যালয় ও কামতাল হালুয়াপাড়া প্রাথমিকে বাছাই পর্ব অনুষ্ঠিত বিশ্ব স্ট্রোক দিবস আজ: প্রতিটি মিনিট গুরুত্বপূর্ণ, দ্রুত চিকিৎসায় বাঁচতে পারে জীবন লগি-বৈঠার নির্যাতন ও হত্যার বিচারের দাবিতে মদনপুরে বিক্ষোভ সমাবেশ সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে ঘুমন্ত কিশোরীর গায়ে গরম পানি নিক্ষেপ করে হত্যাচেষ্টা ধামগড়ের মহজমপুর একতা যুবসংঙ্গ উদ্যোগে লক্ষীপূজা প্রধান অতিথি মোমেন ভূঁইয়া সভাপতি শফিকুল ইসলাম জমকালো আয়োজনে সোনারগাঁয়ে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ​ রাইজদিয়া ঈদগাহ ও কবরস্থানের পাশে ডাম্পিং স্টেশন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

জৈনপুর ওহীর পথ ইসলামী দাওয়াহ সেন্টারে ঈদ সামগ্রী বিতরণ

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ৭০ বার পঠিত

প্রতিদিনের নারায়ণগঞ্জ ডেস্ক

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের প্রায় ৩০০টি অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে ফিতরা ও ঈদ সামগ্রী বিতরণ করেছে ‘জৈনপুর ওহীর পথ ইসলামী দাওয়াহ সেন্টার’।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বাদ যোহর জৈনপুর গ্রামে ওহীর পথ ইসলামী দাওয়াহ সেন্টার কার্যালয়ে সদস্যদের নিজস্ব ফিতরা নিজস্ব অর্থায়নে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

ওহীর পথ ইসলামিক দাওয়াহ সেন্টারের পক্ষ থেকে জানানো হয়, বিতরণ করা সামগ্রীর মধ্যে ছিল চাল, সেমাই ও চিনি।

এ সময় উপস্থিত ছিলেন ওহীর পথ ইসলামী দাওয়াহ সেন্টারের প্রতিষ্ঠাতা ও পরিচালক শায়েখ ইছহাক বিন ইবরাহীম, সম্মানিত সভাপতি জনাব তৌহিদুল ইসলাম (মিন্টু), জৈনপুর দারুন ওহী একাডেমি (সালাফি মাদ্রাসার) সভাপতি ও জৈনপুর ওহীর পথ ইসলামী দাওয়াহ সেন্টারের স্থায়ী কমিটির সদস্য জহিরুল ইসলাম ও ওহীর পথ ইসলামিক দাওয়াহ সেন্টারের অন্যান্য দায়িত্বশীল ও সদস্যবৃন্দ এবং স্থানিয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর