1. admin@pratidinernarayanganj.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ মাদক,ছিন্তাই,সন্ত্রাস,ঠেকাতে চেয়ারম্যানের কাছে সিসি ক্যামেরা চেয়ে আবেদন আহত সাংবাদিক সানাউল্লাহ মুন্সী দেখতে গেলেন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার আড়াইহাজার থানা মসজিদ থেকে লুণ্ঠিত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার  সোনারগাঁওয়ে জমি নিয়ে ২পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ১০জন আহত সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান। সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালত, ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ টি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা রূপগঞ্জে কায়েতপাড়ায় সরকারি রাস্তায় দেয়াল ও পিলার নির্মাণ: জনদুর্ভোগে ক্ষুব্ধ এলাকাবাসী

ডিআরইউ নির্বাচনে সর্বোচ্চ ভোটে বিজয় হওয়ায় আক্তার হাবিবকে সোনারগাঁবাসীর অভিনন্দন

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৯ বার পঠিত

সোনারগাঁ প্রতিনিধি

সোনারগাঁয়ের গর্ব ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) নির্বাচন–২০২৫ এ কার্যনির্বাহী সদস্য পদে জয়লাভ করেছেন বেসরকারি টেলিভিশন চ্যানেল আই–এর স্টাফ রিপোর্টার আকতার হাবিব।

শনিবার অনুষ্ঠিত হওয়া নির্বাচনে চুড়ান্ত ফলাফলে তিনি বিপুল (৯০৬) ভোটে বিজয়ী হন। নির্বাচনী মাঠে সাংবাদিকদের ব্যাপক সমর্থন ও আস্থার প্রতিফলন হিসেবে তার এই বিজয়কে দেখছেন সহকর্মীরা।

নির্বাচনে বিজয়ের পর এক প্রতিক্রিয়ায় আকতার হাবিব বলেন, “সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, কর্মপরিবেশ উন্নয়ন, প্রশিক্ষণের সুযোগ বৃদ্ধি এবং সদস্যদের সার্বিক কল্যাণে নিরলসভাবে কাজ করাই হবে আমার মূল লক্ষ্য।”

তার নির্বাচনী জয়কে ঘিরে সোনারগাঁয়ের সাংবাদিক মহল, সামাজিক সংগঠন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অভিনন্দন জানিয়েছেন। অনেকে বলেছেন, তার দীর্ঘদিনের পেশাদারিত্ব, সততা, নিষ্ঠা ও মানবিক কাজই তাকে এ বিজয়ের পথে এগিয়ে দিয়েছে।

ডিআরইউ নির্বাচনে নবনির্বাচিত এই কার্যনির্বাহী সদস্যের প্রতি সাংবাদিক সমাজের প্রত্যাশা, তিনি সংগঠনের উন্নয়ন ও গণমাধ্যম কর্মীদের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর