1. admin@pratidinernarayanganj.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ মাদক,ছিন্তাই,সন্ত্রাস,ঠেকাতে চেয়ারম্যানের কাছে সিসি ক্যামেরা চেয়ে আবেদন আহত সাংবাদিক সানাউল্লাহ মুন্সী দেখতে গেলেন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার আড়াইহাজার থানা মসজিদ থেকে লুণ্ঠিত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার  সোনারগাঁওয়ে জমি নিয়ে ২পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ১০জন আহত সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান। সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালত, ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ টি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা রূপগঞ্জে কায়েতপাড়ায় সরকারি রাস্তায় দেয়াল ও পিলার নির্মাণ: জনদুর্ভোগে ক্ষুব্ধ এলাকাবাসী

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ যানজট

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ১৪৯ বার পঠিত

সোনারগাঁ প্রতিনিধি

ঢাকার যাত্রাবাড়ী থেকে মেঘনা পর্যন্ত  দীর্ঘ যানজট গভীর রাত থেকে অব্যাহত রয়েছে।

কাঁচপুর হাইওয়ে পুলিশ জানায়, সোমবার (২৫ আগস্ট) রাতে দাউদকান্দি এলাকায় একটি দুর্ঘটনা ঘটে। এর পাশাপাশি কয়েকজন ট্রাকচালক মহাসড়কে ট্রাক দাঁড় করিয়ে ঘুমিয়ে পড়ে। ফলে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে।

এ কারণে শুধু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কই নয়, সংলগ্ন সড়কগুলোতেও প্রভাব পড়েছে। যাত্রাবাড়ি থেকে তারাবো এবং বনশ্রী থেকে স্টাফ কোয়ার্টার পর্যন্ত সড়কগুলো স্থবির হয়ে পড়েছে। এতে যাত্রী ও চালকরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

সোহাগ পরিবহনের শিমরাইল কাউন্টারের ম্যানেজার নবির হোসেন জানান, ভোর সাড়ে পাঁচটায় কমলাপুর থেকে ছেড়ে আসা একটি গাড়ি সকাল ১০টা বেজে গেলেও শিমরাইলে পৌঁছাতে পারেনি।

কাঁচপুর হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্পের টিআই জুলহাস উদ্দিন বলেন, দুর্ঘটনার কারণে সৃষ্ট যানজট মোকাবিলায় পুলিশ কাজ করছে। ট্রাকচালকদের ঘুম থেকে জাগিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। ইতিমধ্যে ধীরে ধীরে গাড়ি চলাচল শুরু হলেও পুরোপুরি স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগবে

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর