1. admin@pratidinernarayanganj.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ মাদক,ছিন্তাই,সন্ত্রাস,ঠেকাতে চেয়ারম্যানের কাছে সিসি ক্যামেরা চেয়ে আবেদন আহত সাংবাদিক সানাউল্লাহ মুন্সী দেখতে গেলেন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার আড়াইহাজার থানা মসজিদ থেকে লুণ্ঠিত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার  সোনারগাঁওয়ে জমি নিয়ে ২পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ১০জন আহত সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান। সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালত, ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ টি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা রূপগঞ্জে কায়েতপাড়ায় সরকারি রাস্তায় দেয়াল ও পিলার নির্মাণ: জনদুর্ভোগে ক্ষুব্ধ এলাকাবাসী

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে উচ্ছেদে ২৪ ঘণ্টার সময় পেলেন হকাররা

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ৫৬ বার পঠিত

‎সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
‎নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে অবৈধ দখল উচ্ছেদে অভিযান চালিয়েছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। মঙ্গলবার (২১ মে) দুপুর ১২টায় এ অভিযান শুরু হয়।

‎নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তারিকুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে অংশ নেয় সওজ কর্তৃপক্ষ। এ সময় ঈদকে সামনে রেখে দোকানে মালামাল থাকায় হকারদের আবেদনের প্রেক্ষিতে উচ্ছেদের জন্য ২৪ ঘণ্টার সময় দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

‎অভিযানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সওজের উপ-বিভাগীয় প্রকৌশলী আহসান উল্যাহ মজুমদার, সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অপারেশন) মোঃ ওমর ফারুকসহ র‍্যাব, পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর