1. admin@pratidinernarayanganj.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ মাদক,ছিন্তাই,সন্ত্রাস,ঠেকাতে চেয়ারম্যানের কাছে সিসি ক্যামেরা চেয়ে আবেদন আহত সাংবাদিক সানাউল্লাহ মুন্সী দেখতে গেলেন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার আড়াইহাজার থানা মসজিদ থেকে লুণ্ঠিত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার  সোনারগাঁওয়ে জমি নিয়ে ২পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ১০জন আহত সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান। সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালত, ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ টি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা রূপগঞ্জে কায়েতপাড়ায় সরকারি রাস্তায় দেয়াল ও পিলার নির্মাণ: জনদুর্ভোগে ক্ষুব্ধ এলাকাবাসী

তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত হবে- অধ্যাপক ইমতিয়াজ বকুল 

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ২২৪ বার পঠিত

প্রতিদিনের নারায়ণগঞ্জ ডেস্ক 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত হবে। আগামীর নতুন বাংলাদেশ তারেক রহমানের নেতৃত্বে গড়ে উঠবে। তার দেওয়া ৩১দফা বাস্তবায়ন করতে পারলেই বাংলাদেশ সমৃদ্ধশালী বাংলাদেশে হিসেবে বিশ্বের কাছে পরিচিতি লাভ করবে।শনিবার দুপুরে  নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার ইউনিয়নের ঐতিহাসিক আনন্দবাজার হাটে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামোর ৩১ দফা বাস্তবায়নের প্রচার পত্র বিলি শেষে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল এসব কথা বলেন। বৈদ্যেরবাজার ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে আয়োজিত প্রচারপত্র বিলি অনুষ্ঠানে তিনি আরো বলেন, মিডিয়া কমিশন গঠন করে তথ্য ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে তারেক রহমান বদ্ধপরিকর। ফ্যাসিবাদী শেখ হাসিনার ১৭ বছরে শাসন আমলে সাংবাদিকরা নিরাপত্তা নিয়ে সংশয়ে ছিলেন। বর্তমানের তাই হচ্ছে। গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছে। একটি মহল এ দায় বিএনপির ওপর চাপিয়ে দেওয়া অপ চেষ্টায় লিপ্ত রয়েছে। সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের সর্ব্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

প্রচারপত্র বিলিকালে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন মিজান, নারায়ণগঞ্জ জেলা তাঁতি দলের সাধারণ সম্পাদক সালমান আহমেদ রুবেল, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনির, সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক হাজী রুহুল আমিন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আল আমিন অভি, সোনারগাঁ উপজেলা তাঁতি দলের সাবেক সভাপতি নাজমুল করিম ইয়াসিন, সোনারগাঁ সরকারী কলেজ ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম প্রধান, সনমান্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মফিজুল ইসলাম, নোয়াগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. শহিদুল্লাহ মিয়া, সোনারগাঁ উপজেলা ছাত্রদল নেতা ইউনুস খাঁন, বৈদ্যেরবাজার ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আফসান আদিব, বৈদ্যোরবাজার ইউনিয়ন ছাত্রদল নেতা আজমাইন আহমেদ শাকিলসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর