1. admin@pratidinernarayanganj.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ মাদক,ছিন্তাই,সন্ত্রাস,ঠেকাতে চেয়ারম্যানের কাছে সিসি ক্যামেরা চেয়ে আবেদন আহত সাংবাদিক সানাউল্লাহ মুন্সী দেখতে গেলেন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার আড়াইহাজার থানা মসজিদ থেকে লুণ্ঠিত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার  সোনারগাঁওয়ে জমি নিয়ে ২পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ১০জন আহত সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান। সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালত, ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ টি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা রূপগঞ্জে কায়েতপাড়ায় সরকারি রাস্তায় দেয়াল ও পিলার নির্মাণ: জনদুর্ভোগে ক্ষুব্ধ এলাকাবাসী

দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠায় ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করতে হবে-মমিনুল হক

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ১৮৯ বার পঠিত

প্রতিদিনের নারায়ণগঞ্জ ডেস্ক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমীর মুহাম্মদ মমিনুল হক সরকার বলেছেন, একটি অন্যায়, দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় ইসলামই একমাত্র সমাধান।
শুক্রবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনারগাঁ উত্তর থানার দিনব্যাপী কর্মী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। থানা আমীর মাওলানা ইসহাক মিয়ার সভাপতিত্বে এবং থানা সেক্রেটারী ইবরাহীম হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত শিক্ষা শিবিরে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য প্রিন্সিপাল ড. মোঃ ইকবাল হোসাইন ভূঁইয়া, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারী মুহাম্মদ হাফিজুর রহমান, নারায়ণগঞ্জ জেলা কর্ম পরিষদ সদস্য ইলিয়াস মোল্লা, দেওয়ান খোরশেদ আলম প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে মমিনুল হক সরকার আরো বলেন, মানব জীবনের সব সমস্যার সমাধান একমাত্র ইসলামেই রয়েছে। ইসলাম প্রতিষ্ঠিত হলে মানুষ যে কল্যাণ লাভ করবে তা আর কোনো ব্যবস্থায় সম্ভব নয়। তিনি ইসলামের সুমহান আদর্শের দাওয়াত সমাজের প্রতিটি মানুষের কাছে পৌছে দেওয়ার জন্য কর্মীদের প্রতি আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ড. ইকবাল হোসাইন ভূঁইয়া বলেন, জামায়াতে ইসলামী একটি আদর্শিক কাফেলার নাম। একদল সৎ যোগ্য আদর্শবান নেতৃত্ব তৈরী জামায়াতে ইসলামীর অন্যতম কর্মসূচী।
বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারী মুহাম্মদ হাফিজুর রহমান বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সা. আল কুরআনের আলোকে এমন একদল মানুষ তৈরী করেছিলেন যারা ছিলেন পৃথিবীর ইতিহাসে সেরা মানুষ। ইতিহাসের সবচেয়ে বর্বর ও অন্ধকার সমাজকে সোনালী সমাজে পরিবর্তন করেছিলেন। যে সমাজ ছিল পৃথিবীর ইতিহাসে সবচেয়ে সুন্দর ও কল্যাণময় সমাজ। একটি শান্তি ও কল্যাণময় সমাজ প্রতিষ্ঠায় তিনি কুরআন ও সুন্নাহর আলোকে নিজেদেরকে আদর্শিক ও নৈতিকভাবে গঠন করার জন্য সকেেলর প্রতি আহ্বান জানান।
সভাপতিরে বক্তব্যে ইসহাক মিয়া আগামী নির্বাচনে সন্ত্রাস, দূর্নীতিমুক্ত ও চাঁদাবাজমুক্ত সমাজ প্রতিষ্ঠায় সৎ, দক্ষ ও যোগ্য নেতৃত্ব বেছে নেয়ার জন্য তিনি সমাজের সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর