1. admin@pratidinernarayanganj.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ মাদক,ছিন্তাই,সন্ত্রাস,ঠেকাতে চেয়ারম্যানের কাছে সিসি ক্যামেরা চেয়ে আবেদন আহত সাংবাদিক সানাউল্লাহ মুন্সী দেখতে গেলেন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার আড়াইহাজার থানা মসজিদ থেকে লুণ্ঠিত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার  সোনারগাঁওয়ে জমি নিয়ে ২পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ১০জন আহত সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান। সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালত, ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ টি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা রূপগঞ্জে কায়েতপাড়ায় সরকারি রাস্তায় দেয়াল ও পিলার নির্মাণ: জনদুর্ভোগে ক্ষুব্ধ এলাকাবাসী

দেশজুড়ে অনুষ্ঠিত হচ্ছে ‘জিনিয়াস বৃত্তি পরীক্ষা’— অংশ নিচ্ছে হাজারো শিক্ষার্থী

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ১৪০ বার পঠিত

বন্দর প্রতিনিধি ইদ্রিস আলী

শুক্রবার (২৪ অক্টোবর) সারা নারায়ণগঞ্জে একযোগে অনুষ্ঠিত হচ্ছে ‘জিনিয়াস বৃত্তি প্রকল্প’-এর জাতীয় বৃত্তি পরীক্ষা। নারায়নগঞ্জের বিভিন্ন জেলার স্কুলের হাজারো শিক্ষার্থী অংশ নিচ্ছে এ পরীক্ষায়।

জিনিয়াস ফাউন্ডেশন জানিয়েছে, মেধাবী শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ ও প্রতিযোগিতামূলক মানোন্নয়নের লক্ষ্যেই এ বৃত্তি পরীক্ষা আয়োজন করা হয়। পরীক্ষাটি সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলবে।
মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক শিক্ষায় উৎসাহ দিতে জিনিয়াস ফাউন্ডেশনের এ উদ্যোগ ।
প্রশ্নপত্র চারটি বিষয়ের ওপর ভিত্তি করে সাজানো হয়েছে বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান। প্রতিটি বিষয়ে ২৫ নম্বর করে মোট ১০০ নম্বরের বহুনির্বাচনী (MCQ) প্রশ্ন থাকবে।
ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আল হেলাল (বিএম স্কুল শাখা বন্দর) বলেন, “জিনিয়াস বৃত্তি শুধু মেধা যাচাই নয়, এটি শিক্ষার্থীদের আত্মবিশ্বাস গড়ে তোলার একটি সুযোগ। দেশের প্রতিটি শিক্ষার্থী যেন তার যোগ্যতা অনুযায়ী স্বীকৃতি পায়, সেটিই আমাদের লক্ষ্য।”
পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আগামী ৯ নভেম্বর ২০২৫। ফলাফল ও বৃত্তিপ্রাপ্তদের তালিকা জিনিয়াস ফাউন্ডেশনের অফিসিয়াল ওয়েবসাইট এবং ফেসবুক পেজে প্রকাশ করা হবে।
পরীক্ষার্থীদের সকাল ৯টার মধ্যে নির্ধারিত কেন্দ্রে উপস্থিত থাকতে বলা হয়েছে। প্রবেশপত্র ও পরিচয়পত্র ছাড়া পরীক্ষায় অংশ নেওয়া যাবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
উল্লেখ্য, ‘জিনিয়াস বৃত্তি প্রকল্প’ গত কয়েক বছর ধরে নারায়নগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সফলভাবে অনুষ্ঠিত হয়ে আসছে। প্রতিবছর শত শত শিক্ষার্থী এই প্রকল্পের মাধ্যমে বৃত্তি লাভ করে তাদের শিক্ষাজীবনে সহায়তা পেয়ে থাকে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর