1. admin@pratidinernarayanganj.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ মাদক,ছিন্তাই,সন্ত্রাস,ঠেকাতে চেয়ারম্যানের কাছে সিসি ক্যামেরা চেয়ে আবেদন আহত সাংবাদিক সানাউল্লাহ মুন্সী দেখতে গেলেন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার আড়াইহাজার থানা মসজিদ থেকে লুণ্ঠিত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার  সোনারগাঁওয়ে জমি নিয়ে ২পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ১০জন আহত সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান। সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালত, ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ টি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা রূপগঞ্জে কায়েতপাড়ায় সরকারি রাস্তায় দেয়াল ও পিলার নির্মাণ: জনদুর্ভোগে ক্ষুব্ধ এলাকাবাসী

দেশের মানুষ বুঝে গেছে কাদের হাতে দেশের সকল ধর্মের মানুষ নিরাপদ -জামায়াত নেতা ড. ইকবাল

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩১ বার পঠিত

প্রতিদিনের নারায়ণগঞ্জ ডেস্ক

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের মন জয় করতে ভোটারের দ্বারে দ্বারে গিয়ে প্রচারণা চালাচ্ছেন জামায়াত নেতা প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া।

বুধবার ২৪ সেপ্টেম্বর সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের ৭ ও ৮ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় দুপুর তিনটা থেকে সন্ধ্যা পর্যন্ত গণসংযোগ করে দাঁড়ি পাল্লা মার্কায় ভোট ও দোয়া চান।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ ও সিদ্দিরগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও এডুকেশন সোসাইটির পরিচালক প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূইয়ার সাথে গণসংযোগে অংশগ্রহণ করেন, সোনারগাঁ দক্ষিণ জামায়াতের সেক্রেটারি আসদুজ্জামান মোল্লা, পিরোজপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য কবির হোসেনসহ স্থানীয় জামায়াতের কর্মী ও সমর্থকরা।

আল কুরআনের ঝান্ডা কে সমুন্নত রাখতে, কোরআনের সংবিধান সংসদে কায়েমের লক্ষ্যে অসংখ্য নেতাকর্মীদের সাথে নিয়ে নেমে পড়েন গণসংযোগে। ছুটে চলছেন দুর্বার গতিতে ভোটারদের দ্বারে দ্বারে অভিষ্ট লক্ষ্য অর্জনের জন্য। ভোটারদের মনোযোগ আকর্ষণ ও প্রচারণায় যেন একটি মুহূর্ত অলস সময় কাটাতে রাজি নন তিনি।

প্রিন্সিপাল ড. ইকবাল হোসাইন ভূইয়ার বলেন, আল কুরআনের সমাজ ও রাষ্ট্র কায়েমের জন্য প্রতিটি মুহূর্তকে মূল্যায়ন করতে হবে তাই বৃষ্টির দিনেও আল কোরআনের দাওয়াত নিয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরছি। আমরা আশা করছি, আগামীর বাংলাদেশ হবে আল কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ।

৫ আগস্টের পর থেকে যেকোনো ব্যক্তি, গোষ্ঠী বা রাজনৈতিক অরাজনৈতিক শক্তির দ্বারা সাধারণ মানুষের ক্ষতি বা অন্যায় ঘটলে তার প্রমাণ সংরক্ষণ রাখার আহ্বান জানান তিনি।

প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূইয়া বলেন, তিনি যদি সোনারগাঁয়ের এমপি নির্বাচিত হন, তাহলে প্রতিটি মজলুমের পাশে দাঁড়িয়ে তাদের সমস্ত পাওনা আদায় করানো বা ফিরিয়ে দেওয়া হবে।

তিনি আরও বলেন, “সোনারগাঁয়ে যত বড় প্রভাবশালী বা শক্তিধর ক্ষমতাধর ব্যক্তি থাকুন না কেন, সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। বাংলাদেশ জামায়াতে ইসলামী সাধারণ মানুষের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ।”

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর