1. admin@pratidinernarayanganj.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ মাদক,ছিন্তাই,সন্ত্রাস,ঠেকাতে চেয়ারম্যানের কাছে সিসি ক্যামেরা চেয়ে আবেদন আহত সাংবাদিক সানাউল্লাহ মুন্সী দেখতে গেলেন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার আড়াইহাজার থানা মসজিদ থেকে লুণ্ঠিত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার  সোনারগাঁওয়ে জমি নিয়ে ২পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ১০জন আহত সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান। সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালত, ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ টি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা রূপগঞ্জে কায়েতপাড়ায় সরকারি রাস্তায় দেয়াল ও পিলার নির্মাণ: জনদুর্ভোগে ক্ষুব্ধ এলাকাবাসী

দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হয়েছেন সোনারগাঁয়ের বি.আর বিলকিস

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৪৬ বার পঠিত

প্রতিদিনের নারায়ণগঞ্জ শহরের 

দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক(মহিলা) নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভট্টপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি.আর বিলকিস| জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ এ তিনি দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন| শনিবার এ প্রতিযোগিতার ফালাফল ঘোষণা করা হয়| এর আগে তিনি ১২ বার সোনারগাঁ উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, ৮ বার নারায়ণগঞ্জ জেলায় শ্রেষ্ঠ জেলা  প্রধান শিক্ষক ও ৪ বার ঢাকা বিভাগে শ্রেষ্ঠ বিভাগীয় প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছিলেন|
বি.আর বিলকিস দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত, উপজেলা শিক্ষক সমিতি ও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন শুভেচ্ছা জানিয়েছেন|
আগামী ১৫ জুলাই প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীতে আনুষ্ঠানভাবে এ পদক প্রদান করবেন|
এ ব্যাপারে বি.আর বিলকিস বলেন, সবার অনুপ্রেরণা,ভালবাসা  ও সমর্থন আমাকে আজ এ অবস্থানে নিয়ে এসেছে| এজন্য সবার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি| শিক্ষার মানোন্নয়নে আমার কাজ অব্যাহত থাকবে|

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর