1. admin@pratidinernarayanganj.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে জাতীয় যুব দিবস উদযাপিত, যুব ঋণের চেক ও পুরস্কার বিতরণ নতুন কুঁড়ি সৃজন ২: ধামগড় ইউনিয়নে শেখ জামাল উচ্চ বিদ্যালয় ও কামতাল হালুয়াপাড়া প্রাথমিকে বাছাই পর্ব অনুষ্ঠিত সোনারগাঁয়ের একমাত্র সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার ফলাফল বিপর্যয় নতুন কুঁড়ি সৃজন ২: ধামগড় ইউনিয়নে শেখ জামাল উচ্চ বিদ্যালয় ও কামতাল হালুয়াপাড়া প্রাথমিকে বাছাই পর্ব অনুষ্ঠিত বিশ্ব স্ট্রোক দিবস আজ: প্রতিটি মিনিট গুরুত্বপূর্ণ, দ্রুত চিকিৎসায় বাঁচতে পারে জীবন লগি-বৈঠার নির্যাতন ও হত্যার বিচারের দাবিতে মদনপুরে বিক্ষোভ সমাবেশ সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে ঘুমন্ত কিশোরীর গায়ে গরম পানি নিক্ষেপ করে হত্যাচেষ্টা ধামগড়ের মহজমপুর একতা যুবসংঙ্গ উদ্যোগে লক্ষীপূজা প্রধান অতিথি মোমেন ভূঁইয়া সভাপতি শফিকুল ইসলাম জমকালো আয়োজনে সোনারগাঁয়ে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ​ রাইজদিয়া ঈদগাহ ও কবরস্থানের পাশে ডাম্পিং স্টেশন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

দেশ, জাতি ও মানবতার কল্যাণে নিজেদেরকে নৈতিক আদর্শিকভাবে নিজেদের গড়ে তুলতে হবে – মুহাম্মদ আবদুর রব

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ৫৯ বার পঠিত

মো: আক্তার হোসেন:-
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মুহাম্মদ আবদুর রব বলেছেন, বাংলাদেশের মূল সমস্যা আদর্শিক ও নৈতিক নেতৃত্বের সংকট। অন্যায়, অনাচার, দূর্নীতি, সন্ত্রাস, মাদক ও অসৎ সামাজিক ও রাজনৈতিক নেতৃত্বের কারণে বাংলাদেশ কাঙ্ক্ষিত উন্নয়ন ও অগ্রগতি লাভ করতে পারেনি। দেশ, জাতি ও মানবতার কল্যাণে নিজেদেরকে নৈতিক আদর্শিকভাবে নিজেদের গড়ে তোলার জন্য তিনি জামায়াতে ইসলামীর কর্মীদের প্রতি আহ্বান জানান।

আজ ১০ জুলাই জুমাবার বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে তারাবো পৌর অডিটোরিয়ামে দিনব্যাপী কর্মী শিক্ষা শিবিরে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমীর মুহাম্মদ মমিনুল হক সরকারের সভাপতিত্বে ও জেলা তারবিয়াত সেক্রেটারি মুহাম্মদ মাসুদুর রহমান গিয়াসের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী শিক্ষা শিবিরে বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করেন কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা আবদুল জব্বার, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আবদুল মান্নান।
অন্যান্যের মধ্যে আলোচনা পেশ করেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান, সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্না প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ আবদুর রব বলেন, আদর্শিক ও নৈতিকভাবে নিজেদেরকে গড়ার জন্য আমাদের শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে কুরআন, হাদীস ও ইসলামী সাহিত্য। অধ্যয়ন ও অনুশীলন এবং সেই আলোকে নিজেদের গড়ে তুলতে হবে, সমাজের অসহায় মানুষের পাশে দাড়াতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে মুহাম্মদ আবদুর রব বলেন, সাংগঠনিক ও রাজনৈতিক শৃঙ্খলা না থাকায় রাজনৈতিক দলগুলোতে চাদাবাজ ও দূর্নীতিবাজরা যায়গা করে নিচ্ছে। ক্ষমতাসীন মহল প্রতিদিন চাদাবাজদের দল থেকে বহিস্কার করে কিন্তু চাদাবাজি সন্ত্রাস বন্ধ হচ্ছে না। কারণ তাদের মধ্যে কোনো সাংগঠনিক ও রাজনৈতিক শৃঙ্খলা নেই। তাদের মধ্যে আদর্শ মানুষ গড়ার কোনো কর্মসূচি নেই।
এর মোকাবিলায় জামায়াতে ইসলামী ইসলামের সুমহান আদর্শের আলোকে নিজেদের কর্মীদের গড়ে তুলছে।
তিনি সর্বস্তরে সাংগঠনিক মজবুতি অর্জনের মাধ্যমে অন্যায়, দূর্নীতি, চাদাবাজি বন্ধ করে আদর্শ সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে সাহসিকতার সাথে ভূমিকা পালনের আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে মুহাম্মদ মমিনুল হক সরকার বলেছেন, অন্যায়, দূর্নীতি ও সন্ত্রাসমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী সংগ্রাম অব্যাহত রাখবে ইনশাআল্লাহ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর