1. admin@pratidinernarayanganj.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ মাদক,ছিন্তাই,সন্ত্রাস,ঠেকাতে চেয়ারম্যানের কাছে সিসি ক্যামেরা চেয়ে আবেদন আহত সাংবাদিক সানাউল্লাহ মুন্সী দেখতে গেলেন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার আড়াইহাজার থানা মসজিদ থেকে লুণ্ঠিত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার  সোনারগাঁওয়ে জমি নিয়ে ২পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ১০জন আহত সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান। সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালত, ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ টি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা রূপগঞ্জে কায়েতপাড়ায় সরকারি রাস্তায় দেয়াল ও পিলার নির্মাণ: জনদুর্ভোগে ক্ষুব্ধ এলাকাবাসী

ধামগড় ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদ খন্দকারের নেতৃত্বে আওয়ামী চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ২৮৫ বার পঠিত

 

এন এম সুজন, স্টাফ রিপোর্টার:

সারা দেশের ন্যায় বৃহস্পতিবার ১৫ ই আগষ্ঠ আওয়ামী নেতা শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোক দিবস পালন করতে চেয়েছিল দলটির নেতা কর্মীরা। এ সময় তাদেরকে প্রতিহত করে একটি প্রতিবাদ মিছিল ও শোডাউন এর আয়োজন করেন ধামগড় ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদ খন্দকার

এ প্রতিবাদ মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্দ বাসস্ট্যান্ড হয়ে দশদোনা হালুয়াপাড়া জাঙ্গাল ও গোকুল দাশের বাগ হয়ে ইস্পাহানি ইউনিয়ন পরিষদের মাঠে গিয়ে শেষ করেন,
এ সময় জাহিদ খন্দকার বলেন, আমরা বিগত ১৬ বছর বিভিন্ন হামলা মামলার শিকার হয়েছি , তবে সাম্প্রতি বাংলার বৈষম্য বিরোধী ছাত্র জনতা যে স্বাধীনতা এনে দিয়েছে। এই বাংলার মাটিতে কোন ফ্যাসিবাদের ঠাঁই নেই,
শহীদদের তাজা রক্তের উপর দাঁড়িয়ে ১৫ই আগষ্ট শোক দিবস পালন করে বাঙালি জাতিকে কলঙ্কিত করবেন না বলে ফ্যাসিবাদ আওয়ামী নেতা কর্মীেদর হুঁশিয়ারি দিয়েছেন।
এসময় তিনি আরো বলেন, যারা আওয়ামী লীগের নেতাদের সাথে তালে তাল মিলিয়ে চলেছে, বিভিন্ন ফ্যাক্টরি ও যানবাহন থেকে যারা চাঁদাবাজি করেছে, তাদেরকে দলের যে নির্দেশ অনুযায়ী দলীয় সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে । আর যদি বর্তমানে কেউ দলের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি করে দখল বাজি করে তাদের প্রতি কঠোর হুঁশিয়ারি তাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে।
আমরা এই দেশটিকে দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত একটি সুন্দর সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।
এসময় ধামগড় ইউনিয়ন বিএনপি’র সভাপতি, জাহিদ খন্দকার এর নেতৃত্বে আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি নেতা মোমেন, ভূঁইয়া, মোশারফ মিধা, মো. মনির মিয়া,মোঃ হাসান আলী, মোহাম্মদ শরীফ, মোহাম্মদ কবির,মোঃ গাজী লিটন, মোহাম্মদ জামান, মোহাম্মদ গিয়াস উদ্দিন,
ইউনিয়ন যুবদল নেতা মামুন, মোহাম্মদ হাবিবুর রহমান,মো. রনি, শুভ,আব্দুল গাফফার সহ বিএনপির , যুবদল, ছাত্রদল, কৃষক দল,ও সংগঠনের নেতাকর্মী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর