1. admin@pratidinernarayanganj.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ মাদক,ছিন্তাই,সন্ত্রাস,ঠেকাতে চেয়ারম্যানের কাছে সিসি ক্যামেরা চেয়ে আবেদন আহত সাংবাদিক সানাউল্লাহ মুন্সী দেখতে গেলেন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার আড়াইহাজার থানা মসজিদ থেকে লুণ্ঠিত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার  সোনারগাঁওয়ে জমি নিয়ে ২পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ১০জন আহত সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান। সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালত, ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ টি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা রূপগঞ্জে কায়েতপাড়ায় সরকারি রাস্তায় দেয়াল ও পিলার নির্মাণ: জনদুর্ভোগে ক্ষুব্ধ এলাকাবাসী

নবম পে-স্কেলের গেজেট জারির দাবিতে সোনারগাঁ জাদুঘরের কর্মচারীদের অবস্থান কর্মসূচি 

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২২১ বার পঠিত

প্রতিদিনের নারায়ণগঞ্জ ডেস্ক 

জাতীয় বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়ন ও ৯ম পে-স্কেলের গেজেট জারির দাবিতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের সোনারগাঁ জাদুঘরের কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।

সোমবার সকালে সোনারগাঁ জাদুঘর প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে জাদুঘরের বিভিন্ন বিভাগে কর্মরত কর্মচারীরা অংশ নেন। কর্মসূচি চলাকালে ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে তাঁরা শান্তিপূর্ণভাবে তাঁদের দাবি তুলে ধরেন।

কর্মচারীরা জানান, জাতীয় বেতন কমিশনের সুপারিশকৃত বৈষম্যহীন ‘এক দফা এক দাবি’ দীর্ঘদিন ধরে বাস্তবায়ন না হওয়ায় তাঁরা আর্থিক ও পেশাগতভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিশেষ করে ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশে বিলম্বের কারণে একই ধরনের দায়িত্ব পালন করেও ভিন্ন বেতন কাঠামোর মুখে পড়তে হচ্ছে, যা বৈষম্য আরও স্পষ্ট করছে।

সোনারগাঁ জাদুঘর সিবিএ’র সাধারণ সম্পাদক মো. দিলোয়ার হোসেন বলেন, “পে স্কেল কারো করুনা নয় এটা আমাদের অধিকার। জাতীয় বেতন কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়ন না হলে জাদুঘরের কর্মচারীরা সহ সারা দেশের সব সেক্টরের সরকারি চাকরিজীবিরা বৃহত্তর কর্মসূচি পালন করবে। আমরা কোনো অযৌক্তিক দাবি করছি না। ন্যায্য পাওনা আদায়ের জন্য শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছি।

তিনি আরও বলেন, ৯ম পে স্কেল আমাদের প্রাণের দাবি, আমাদের বেচে থাকার দাবি। গত ১১ বছরে মুদ্রা স্ফীতি বাড়লেও আমাদের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়েনি। পে স্কেল ৫ বছর পর পর দেয়ার কথা থাকলেও এখন ১১ বছর পার হচ্ছে তাও কোন খোঁজ নাই। বর্তমান অন্তর্বর্তী সরকার কর্তৃক ঘোষণাকৃত ৯ পে স্কেলের জমাকৃত সুপারিশ আগামী ৫ তারিখের মধ্যে গেজেট আকারে বাস্তবায়ন করতে হবে।

কর্মসূচিতে অংশ নেওয়া কর্মচারীরা আরও বলেন, এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয়; বরং ন্যায্য অধিকার আদায়ের শান্তিপূর্ণ আন্দোলন। দ্রুত দাবি বাস্তবায়ন না হলে আগামী ৬ ফেব্রুয়ারি ঢাকায় মহাসমাবেশের কর্মসূচির দিকে যেতে বাধ্য হবেন বলেও জানান তাঁরা।

এই অবস্থান ও বিক্ষোভ কর্মসূচিতে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের সকল কর্মচারীবৃন্দ অংশ নেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর