1. admin@pratidinernarayanganj.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ মাদক,ছিন্তাই,সন্ত্রাস,ঠেকাতে চেয়ারম্যানের কাছে সিসি ক্যামেরা চেয়ে আবেদন আহত সাংবাদিক সানাউল্লাহ মুন্সী দেখতে গেলেন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার আড়াইহাজার থানা মসজিদ থেকে লুণ্ঠিত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার  সোনারগাঁওয়ে জমি নিয়ে ২পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ১০জন আহত সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান। সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালত, ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ টি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা রূপগঞ্জে কায়েতপাড়ায় সরকারি রাস্তায় দেয়াল ও পিলার নির্মাণ: জনদুর্ভোগে ক্ষুব্ধ এলাকাবাসী

নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে ২ভাইয়ের মৃত্যু

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ৬৮ বার পঠিত

আব্দুল হান্নান, (নারায়ণগঞ্জ)সোনারগাঁ প্রাতিনিধি:-

নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে আকিবুল (১০) ও সোয়াইব (৬) নামের দুই সহোদর ভাইয়ের করুণ মৃত্যু হয়েছে। ৪জু (বৃহস্পতিবার ) দুপুর ১ টার দিকে উপজেলার হাইজাদী ইউনিয়নের কলাগাছিয়া গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিশু নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার কাঞ্চন পৌরসভার কেরাব কলাতলী এলাকার সিদ্দিকের ছেলে। তাদের মধ্যে একজন স্থানীয় একটি হেফজ মাদ্রাসার এবং অপরজন স্থানীয় কিন্ডারগার্টেন স্কুলের ১ম শ্রেণীর ছাত্র ছিল।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, আকিবুল ও সোয়াইব তাদের নানাবাড়ি কলাগাছিয়া গ্রামের বাসিন্দা তাজুলের বাড়িতে বেড়াতে এসেছিল। গতকাল বৃহস্পতিবার দুপুরে তারা দুজনে নানাবাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে তাদের একভাই কে পানিতে তলিয়ে যেতে দেখে অপর ভাই তাকে বাঁচাতে পানিতে ঝাঁপ দিলে সাথে সাথে উভয়েই পুকুরের গভীর পানিতে তলিয়ে যায়।

বেশ কিছু সময় তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুর থেকে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করা হয।

উদ্ধারের পর পরই স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যরা দুই ভাইকে দ্রুত আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করেন। দুই শিশুর এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে হাসপাতাল প্রাঙ্গণে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশু দুটির মৃত্যু হয়েছিল।

ঘটনার পর নিহতদের পরিবার ও আত্মীয়-স্বজনদের মাঝে চরম শোকের ছায়া নেমে এসেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত, স্বজনরা দুই ভাইয়ের মরদেহ তাদের নিজ বাড়ি রূপগঞ্জের কেরাব কলাতলী নিয়ে যান এবং জানাযা নামাজ শেষে বিকেলে স্থানীয় কবরস্থানে দাফন করেন। ধ

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর