1. admin@pratidinernarayanganj.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ মাদক,ছিন্তাই,সন্ত্রাস,ঠেকাতে চেয়ারম্যানের কাছে সিসি ক্যামেরা চেয়ে আবেদন আহত সাংবাদিক সানাউল্লাহ মুন্সী দেখতে গেলেন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার আড়াইহাজার থানা মসজিদ থেকে লুণ্ঠিত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার  সোনারগাঁওয়ে জমি নিয়ে ২পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ১০জন আহত সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান। সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালত, ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ টি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা রূপগঞ্জে কায়েতপাড়ায় সরকারি রাস্তায় দেয়াল ও পিলার নির্মাণ: জনদুর্ভোগে ক্ষুব্ধ এলাকাবাসী

নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল জুলাই সনদের আইনি স্বীকৃতি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ৯৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক :

জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান ও আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া মোড় থেকে জেলা ও মহানগর জামায়াতের যৌথ উদ্যোগে মিছিলটি শুরু হয়ে চাষাড়া হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মণ্ডলপাড়া ব্রিজ এলাকায় গিয়ে শেষ হয়। এর আগে মিশনপাড়া মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমির ও কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা আবদুল জব্বার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমদ।

সমাবেশে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমির মুহাম্মদ মমিনুল হক সরকার, মহানগর সেক্রেটারি মনোয়ার হোসাইন, জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান এবং প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া।

মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা “গণভোটের মাধ্যমে জনগণের সিদ্ধান্ত কার্যকর করো” ও “পিআর পদ্ধতিতে নির্বাচন চাই” এই স্লোগান দেন।

বক্তারা বলেন, জুলাই সনদ বাস্তবায়ন এবং পিআর পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে দেশের গণতন্ত্রকে আরও শক্তিশালী করা সম্ভব। তাঁরা আগামী নভেম্বরে গণভোট অনুষ্ঠানের দাবিও জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর