1. admin@pratidinernarayanganj.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ মাদক,ছিন্তাই,সন্ত্রাস,ঠেকাতে চেয়ারম্যানের কাছে সিসি ক্যামেরা চেয়ে আবেদন আহত সাংবাদিক সানাউল্লাহ মুন্সী দেখতে গেলেন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার আড়াইহাজার থানা মসজিদ থেকে লুণ্ঠিত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার  সোনারগাঁওয়ে জমি নিয়ে ২পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ১০জন আহত সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান। সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালত, ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ টি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা রূপগঞ্জে কায়েতপাড়ায় সরকারি রাস্তায় দেয়াল ও পিলার নির্মাণ: জনদুর্ভোগে ক্ষুব্ধ এলাকাবাসী

নারায়ণগঞ্জে দেওয়ানবাগীর আস্তানা ভাঙচুর ও অগ্নিসংযোগ

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩৩ বার পঠিত
Oplus_131072

 

মোঃ ইদ্রিস আলী, বন্দর প্রতিনিধি:

নারায়ণগঞ্জের বন্দরে দেওয়ানবাগীর আস্তানায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার ভোরে বন্দরের মদনপুর এলাকায় অবস্থিত দেওয়ানবাগীর আস্তানায় এ ঘটনা ঘটে। এ সময় এলাকাবাসী আস্তানার বিভিন্ন স্থাপনায় আগুন ধরিয়ে দেয়।

তথ্য সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে এলাকার মানুষজন একসঙ্গে জড়ো হয়ে দেওয়ানবাগীর আস্তানায় হামলা করে। প্রথমে দেয়াল টপকে সেখানে অনেক মানুষ ঢুকে পড়ে। এরপর তারা সেখানে থাকা দেওয়ানবাগীর দরবারে আগুন লাগিয়ে দেয়।

মদনপুর এলাকার বাসিন্দা মো. বাবলু বলেন, ভণ্ডপীর দেওয়ানবাগীর ওপর অনেক আগে থেকেই এলাকাবাসী ক্ষিপ্ত ছিল। অনেক সময় এখানে তার ওরস হতো। তখনো মানুষ এখানে হামলা করত। এতে তাদের কার্যক্রম অনেক দিন বন্ধ ছিল। আজকে সকালে আমাদের এলাকার লোকজন একত্র হয়ে এখানে হামলা করে।

একই এলাকার সাইফুল ইসলাম বলেন, দেওয়ানবাগীর আস্তানা এখান থেকে উৎখাত করতে হবে। এই অভিশাপ এখান থেকে না সরানো পর্যন্ত আমরা থামব না। যেভাবেই হোক এ আস্তানা ঘুরিয়ে দিতে হবে।

হামলার বিষয়টি নিশ্চিত করে বন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা কালবেলাকে বলেন, সকালে দেওয়ানবাগীর আস্তানায় কে বা কারা হামলা করে আগুন ধরিয়ে দেয়। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করেছি। এখন পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর