1. admin@pratidinernarayanganj.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ মাদক,ছিন্তাই,সন্ত্রাস,ঠেকাতে চেয়ারম্যানের কাছে সিসি ক্যামেরা চেয়ে আবেদন আহত সাংবাদিক সানাউল্লাহ মুন্সী দেখতে গেলেন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার আড়াইহাজার থানা মসজিদ থেকে লুণ্ঠিত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার  সোনারগাঁওয়ে জমি নিয়ে ২পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ১০জন আহত সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান। সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালত, ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ টি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা রূপগঞ্জে কায়েতপাড়ায় সরকারি রাস্তায় দেয়াল ও পিলার নির্মাণ: জনদুর্ভোগে ক্ষুব্ধ এলাকাবাসী

নারায়ণগঞ্জে শেখ হাসিনা,শামীম ওসমানসহ ৪৮ জনের বিরুদ্ধে মামলা

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ২৭২ বার পঠিত

 

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৫ আগস্ট শহরের চাষাঢ়া এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান আবুল হাসান স্বজন। এঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও স্থানীয় সাবেক সংসদ সদস্য শামীম ওসমান তার ভাই সেলিম ওসমান সহ  ৪৮ জনের নাম উল্লেখ্য ও দেড়শ’ জনকে অজ্ঞাত আসামি করে মামলা।

শনিবার রাতে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় নিহতের বড় ভাই আবুল বাশার অনিক বাদি হয়ে হত্যা মামলাটি দায়ের করেন। এই মামলায় অন্য আসামিদের মধ্যে রয়েছেন—নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও বিকেএমইএ সভাপতি সেলিম ওসমান, শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমান, শ্যালক বিসিবি পরিচালক তানভীর আহমেদ টিটু, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর ছোট ভাই মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জ্বল৷ এছাড়া অজ্ঞাতনামা আরও অন্তত ১৫০ জনকে আসামি করা হয়েছে৷
নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুস সাত্তার এসব তথ্য নিশ্চিত করেন৷
গত, ৫ আগস্ট চাষাঢ়া এলাকায় আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগ ও যুবলীগের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে তার ছোট ভাই আবুল হাসান স্বজন নিহত হন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর