1. admin@pratidinernarayanganj.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ মাদক,ছিন্তাই,সন্ত্রাস,ঠেকাতে চেয়ারম্যানের কাছে সিসি ক্যামেরা চেয়ে আবেদন আহত সাংবাদিক সানাউল্লাহ মুন্সী দেখতে গেলেন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার আড়াইহাজার থানা মসজিদ থেকে লুণ্ঠিত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার  সোনারগাঁওয়ে জমি নিয়ে ২পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ১০জন আহত সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান। সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালত, ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ টি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা রূপগঞ্জে কায়েতপাড়ায় সরকারি রাস্তায় দেয়াল ও পিলার নির্মাণ: জনদুর্ভোগে ক্ষুব্ধ এলাকাবাসী

নারায়ণগঞ্জে সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ১২৫ বার পঠিত

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরামের  আয়োজনে দিনব্যাপী ‘সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ-২০২৫’ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(১২ জুন) রূপগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে নারায়ণগঞ্জের বিভিন্ন উপজেলার অনলাইন, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার প্রায় অর্ধশতাধিক সংবাদ কর্মী অংশগ্রহণ করেন। নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি মোহাম্মদ রুহুল আমিনের  সভাপতিত্বে ও অর্থ সম্পাদক জয়নাল আবেদীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ জেলা শাখার সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান। এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনের জামায়াত সমর্থিত এমপি প্রার্থী মোঃ আনোয়ার হোসেন মোল্লা, নারায়ণগঞ্জ জেলা জামায়াতের জয়েন্ট সেক্রেটারি আবু সাঈদ মুন্না, মোহাম্মদ সালাউদ্দিন কাদের ইন্সপেক্টর অপারেশন, রূপগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি নাজমুল হুদা, সোনারগাঁ উপজেলা সাংবাদিক ফোরামের সেক্রেটারি মো. শাহ্জালাল মিয়া, আড়াইহাজার প্রেসক্লাব  সভাপতি মাসুম বিল্লাহ, সাংবাদিক ফোরাম সেক্রেটারি নুর আলম প্রমুখ।

দিনব্যাপি এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের প্রশিক্ষণ প্রদান করেন স্টার নিউজের নিউজ এডিটর মোঃ হাবিবুর রহমান অভি, দৈনিক জনকণ্ঠের ডেপুটি এডিটর অধ্যাপক ড.খালেদ ইবন আমিন, নির্বাচনী রিপোর্টিং নিয়ে বক্তব্য রাখেন মোঃ হাফিজুর রহমান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর