1. admin@pratidinernarayanganj.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ মাদক,ছিন্তাই,সন্ত্রাস,ঠেকাতে চেয়ারম্যানের কাছে সিসি ক্যামেরা চেয়ে আবেদন আহত সাংবাদিক সানাউল্লাহ মুন্সী দেখতে গেলেন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার আড়াইহাজার থানা মসজিদ থেকে লুণ্ঠিত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার  সোনারগাঁওয়ে জমি নিয়ে ২পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ১০জন আহত সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান। সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালত, ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ টি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা রূপগঞ্জে কায়েতপাড়ায় সরকারি রাস্তায় দেয়াল ও পিলার নির্মাণ: জনদুর্ভোগে ক্ষুব্ধ এলাকাবাসী

নারায়ণগঞ্জ বন্দরে অবৈধ গ্যাস সংযোগ দেওয়ার নামে চাঁদাবাজি করছে একটি দুষ্কৃত চক্র

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ২২৭ বার পঠিত

নারায়ণগঞ্জ বন্দরে অবৈধ গ্যাস সংযোগ দেওয়ার নামে চাঁদাবাজি করছে একটি দুষ্কৃত চক্র

নিজস্ব প্রতিবেদন:
নারায়ণগঞ্জ বন্দরে অবৈধ গ্যাস সংযোগ দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা চাঁদাবাজি শুরু করেছে একটি দুষ্কৃত চক্র। অবৈধ গ্যাস দেওয়ার নাম করে তারা প্রত্যেক মাসে অবৈধ টাকা উপার্জনের নিল নকশা আঁকছে এই দুষ্কৃত চক্র। তারা প্রতি ঘরে ঘরে অবৈধ গ্যাস দেওয়ার মাধ্যমে লক্ষ লক্ষ টাকা চাঁদাবাজি করার পাশাপাশি মাসে অবৈধ টাকা চাঁদাবাজি করার পথ তৈরি করছে।

রবিবার (১১, আগস্ট) নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাড়ির মালিকদের মাধ্যমে বিস্ময়কর নানা অপরাধের তথ্য জানতে পারি । আওয়ামীলীগ সরকার থাকা কালীল কোটি কোটি টাকা চাঁদাবাজি করে বন্দর উপজেলায় অবৈধ গ্যাস সংযোগ দিয়েছিলেন একটি দুষ্কৃত চক্র। তখন  বৈশ্বিক সমস্যার কারনে গ্যাস সংকট দেখা দেয় তখন তিতাস কর্তৃপক্ষ অবৈধ গ্যাস সংযোগ বন্ধ করে দেয়। কিন্তু টাকা লোভী দুষ্কৃত চক্র টাকার লোভে রাতের আঁধারে স্থানীয় মিস্ত্রিদের মাধ্যমে বারবার সংযোগ দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার পরেও তিতাস কর্তৃপক্ষ গ্যাস সংযোগ বন্ধ করে দেয়। এখন স্বৈরাচার আওয়ামীলীগ সরকার পতনের পর আবার সেই দুষ্কৃত চক্র সক্রিয় হয়ে ওঠেছে যারা এখন বিএনপির নাম ভাঙ্গিয়ে অবৈধ গ্যাস সংযোগের নামে লক্ষ লক্ষ টাকা চাঁদাবাজি করার পায়তারা করছে।

এলাকাবাসী বলেন, অবৈধদের কারণে বৈধ গ্রাহকরা কেন গ্যাস থেকে বঞ্চিত হবে। অবৈধ গ্যাস সংযোগ দেওয়ার জন্য এলাকার লোকের উপর দুষ্কৃত চক্র নানারকম হুমকির মাধ্যমে টাকা চাঁদাবাজি করে নিচ্ছে। অবৈধদের কারণে আজ বৈধ গ্রাহকেরা গ্যাস থেকে বঞ্চিত হচ্ছে। সরকার অনেক রাজস্ব হারাচ্ছে যার ফলে দেশ ও জনগণের  অনেক ক্ষতি হচ্ছে। তারা আরো বলেন আমরা অবৈধ গ্যাস চাই না সরকার যদি বৈধ গ্যাস দেয় তাহলে আমরা গ্যাস সংযোগ নিব। কিন্তু দুষ্কৃত চক্রের হুমকির কারণে আমরা টাকা দিতে বাধ্য হচ্ছি।

নির্ভরযোগ্য একটি সূত্র জানায়, অবৈধ গ্যাস সংযোগ চক্রের সঙ্গে নারায়ণগঞ্জ তিতাস কার্যালয়ে কিছু অসাধু কর্মকর্তা জড়িত রয়েছে। তাদের সঙ্গে গোপন আঁতাত করে এচক্রটি অবৈধ গ্যাস সংযোগ বাণিজ্য করে রাতা রাতি কোটিপতি বনে গেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর