1. admin@pratidinernarayanganj.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ মাদক,ছিন্তাই,সন্ত্রাস,ঠেকাতে চেয়ারম্যানের কাছে সিসি ক্যামেরা চেয়ে আবেদন আহত সাংবাদিক সানাউল্লাহ মুন্সী দেখতে গেলেন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার আড়াইহাজার থানা মসজিদ থেকে লুণ্ঠিত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার  সোনারগাঁওয়ে জমি নিয়ে ২পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ১০জন আহত সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান। সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালত, ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ টি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা রূপগঞ্জে কায়েতপাড়ায় সরকারি রাস্তায় দেয়াল ও পিলার নির্মাণ: জনদুর্ভোগে ক্ষুব্ধ এলাকাবাসী

নারায়ণগঞ্জে হামের টিকাদান কর্মসূচী শুরু হচ্ছে ২০ এপ্রিল থেকে

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ২৩৯ বার পঠিত

 

আব্দুল হান্নান, সোনারগাঁও প্রাতিনিধি:

নারায়ণগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন বিষয়ে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জেলা সিভিল সার্জন কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহম্মদ মশিউর রহমানের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. রায়হান কবির ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক মো. শহীদুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ইসলামী ফাউন্ডেশন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধি, প্রাথমিক শিক্ষা অফিস, উপজেলা প্রশাসন ও অন্যান্য দপ্তরের কর্মকর্তারা।
সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহম্মদ মশিউর রহমান বলেন, “২০ এপ্রিল জেলা পর্যায়ে ক্যাম্পেইনের অংশ হিসেবে নারায়ণগঞ্জে হামের টিকাদান কর্মসূচী শুরু হবে।জেলার সকল শিশুকে, বিশেষ করে ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী সকল শিশুকে হাম-রুবেলার টিকা দেয়া হবে। আজ সে বিষয়ে জেলার বিভিন্ন দপ্তরের প্রতিনিধিদের নিয়ে অ্যাডভোকেসি সভা ও আলোচনা হয়েছে। কিভাবে ক্যাম্পেইনটি সফল করা যায়। পর্যায়ক্রমে আরও প্রচারণা চালানো হবে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর