1. admin@pratidinernarayanganj.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ মাদক,ছিন্তাই,সন্ত্রাস,ঠেকাতে চেয়ারম্যানের কাছে সিসি ক্যামেরা চেয়ে আবেদন আহত সাংবাদিক সানাউল্লাহ মুন্সী দেখতে গেলেন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার আড়াইহাজার থানা মসজিদ থেকে লুণ্ঠিত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার  সোনারগাঁওয়ে জমি নিয়ে ২পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ১০জন আহত সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান। সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালত, ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ টি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা রূপগঞ্জে কায়েতপাড়ায় সরকারি রাস্তায় দেয়াল ও পিলার নির্মাণ: জনদুর্ভোগে ক্ষুব্ধ এলাকাবাসী

নারায়ণগঞ্জ-৩ আসনে জামায়াতের প্রার্থী প্রিন্সিপাল ড. ইকবাল হোসাইনের মনোনয়ন পত্র দাখিল

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ২৯৬ বার পঠিত

হাকীম হারুনুর রশিদ 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আসিফ আল জিনাতের কাছে তিনি মনোনয়নপত্র দাখিল করেন।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সোনারগাঁ উত্তর জামায়াতের সভাপতি মো. ইসহাক মিয়া, সেক্রেটারি মাওলানা ইব্রাহিম মিয়া, সোনারগাঁ দক্ষিণ জামায়াতের সেক্রেটারি আসাদুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানা আমির কফিল আহম্মাদসহ দলটির স্থানীয় নেতাকর্মীরা।

মনোনয়ন জমা দেওয়ার পর ড. ইকবাল হোসাইন ভূঁইয়া সাংবাদিকদের বলেন, তফসিল ঘোষণার পর থেকেই তাঁরা নির্বাচনী কার্যক্রম শুরু করেছেন। দুই উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ চালানো হয়েছে।তিনি দাবি করেন, জনগণ পরিবর্তন ও ন্যায়ের শাসন দেখতে চায়।

তিনি আরও বলেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে এই আসনে জামায়াতে ইসলামী ভালো ফল করবে বলে তিনি আশাবাদী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর