1. admin@pratidinernarayanganj.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ মাদক,ছিন্তাই,সন্ত্রাস,ঠেকাতে চেয়ারম্যানের কাছে সিসি ক্যামেরা চেয়ে আবেদন আহত সাংবাদিক সানাউল্লাহ মুন্সী দেখতে গেলেন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার আড়াইহাজার থানা মসজিদ থেকে লুণ্ঠিত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার  সোনারগাঁওয়ে জমি নিয়ে ২পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ১০জন আহত সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান। সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালত, ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ টি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা রূপগঞ্জে কায়েতপাড়ায় সরকারি রাস্তায় দেয়াল ও পিলার নির্মাণ: জনদুর্ভোগে ক্ষুব্ধ এলাকাবাসী

নির্মাণাধীন ভবনের তৃতীয় তলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৪৭ বার পঠিত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন একটি বহুতল ভবনের তৃতীয় তলা থেকে পড়ে মো. শাহিন মিয়া (৪৬) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (১২ জুলাই) সকাল ১০টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সিদ্ধিরগঞ্জের ৩ নম্বর ওয়ার্ডের মুক্তিনগর এলাকায় নির্মাণাধীন মদিনা টাওয়ারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহিন মিয়া ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার তেলিয়া হরিপুর গ্রামের মৃত আব্দুল মন্নাছ ও মৃত হাজেরা খাতুনের ছেলে।

জানা গেছে, সকালে নির্মাণকাজ করার সময় অসাবধানতাবশত ভবনের তৃতীয় তলার ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন শাহিন মিয়া। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে শাহবাগ থানা পুলিশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। নিহতের ছেলে শাকিব ইসলাম (১৮) ময়নাতদন্ত ছাড়াই মরদেহ গ্রহণের আবেদন করেছেন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ গ্রহণের জন্য আবেদন করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর