1. admin@pratidinernarayanganj.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ মাদক,ছিন্তাই,সন্ত্রাস,ঠেকাতে চেয়ারম্যানের কাছে সিসি ক্যামেরা চেয়ে আবেদন আহত সাংবাদিক সানাউল্লাহ মুন্সী দেখতে গেলেন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার আড়াইহাজার থানা মসজিদ থেকে লুণ্ঠিত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার  সোনারগাঁওয়ে জমি নিয়ে ২পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ১০জন আহত সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান। সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালত, ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ টি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা রূপগঞ্জে কায়েতপাড়ায় সরকারি রাস্তায় দেয়াল ও পিলার নির্মাণ: জনদুর্ভোগে ক্ষুব্ধ এলাকাবাসী

নুনেরটেকে অর্থনৈতিক অবস্থা উন্নত করতে কর্মসংস্থানের ব্যবস্থা করবো– গোলাম মসীহ 

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ৭১ বার পঠিত

প্রতিদিনের নারায়ণগঞ্জ ডেস্ক

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ও সাবেক রাষ্ট্রদূত গোলাম মসিহ বলেছেন, “নুনেরটেক একটি চরাঞ্চল হওয়ায় এখানকার মানুষের যোগাযোগ ও স্বাস্থ্যসেবায় নানা ভোগান্তি রয়েছে। আজ আমাকে এখানে ট্রলার নিয়ে আসতে হয়েছে। কিন্তু আমি নির্বাচিত হলে ইনশাআল্লাহ গাড়ি নিয়ে এখানে আসবো। নুনেরটেক এলাকায় চিকিৎসা সেবা সহজলভ্য করতে একটি ক্লিনিক স্থাপন করা হবে, যাতে স্থানীয় মানুষকে চিকিৎসার জন্য দূরে যেতে না হয়।”রোববার দুপুরে সোনারগাঁ থানার নুনেরটেক এলাকায় আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

গোলাম মসিহ আরও বলেন, “নুনেরটেক এলাকার মানুষের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত দুর্বল। এখানকার মানুষকে স্বাবলম্বী করতে ভালো কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।”তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, “এই এলাকার মানুষ যাতে আর্থিকভাবে স্বচ্ছল হতে পারে, সেজন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হবে, ইনশাআল্লাহ।”

উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন সোনারগাঁ থানা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ফারুক আহমাদ মুন্সী, সমন্বয়কারী মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা ছানাউল্লাহ নূরীসহ ইসলামী আন্দোলন বাংলাদেশ ও স্থানীয় নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর