
প্রতিদিনের নারায়ণগঞ্জ ডেস্ক
ঢাকা সরকারি টিচার্স ট্রেনিং কলেজে সপ্তাহব্যাপী প্রধান শিক্ষকদের আইসিটি ট্রেনিং এ প্রথম হয়েছেন নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার নুনেরটেক সেসিপ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালাহউদ্দিন।
স্কুল ম্যানেজমেন্ট ও আইসিটির উপর শিক্ষকদের দক্ষ করে তুলতে প্রধান শিক্ষকদের সপ্তাহব্যাপী প্রশিক্ষণে তিনি প্রথম স্থান অর্জন করেন।
রিচার্জ ট্রেনিং কলেজের উপাধ্যক্ষ হাসনাত জাহান প্রধান শিক্ষকের হাতে সনদ তুলে দেন।
এই সময় সারা দেশ থেকে আগত কয়েকশত প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন।
প্রধান শিক্ষক সালাহউদ্দিন বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে আমি আমার বিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণ দিয়ে আরো ভালো করে দক্ষ করে গড়ে তুলতে পারব, শিক্ষার মান আরো উন্নত করতে পারব।