1. admin@pratidinernarayanganj.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ মাদক,ছিন্তাই,সন্ত্রাস,ঠেকাতে চেয়ারম্যানের কাছে সিসি ক্যামেরা চেয়ে আবেদন আহত সাংবাদিক সানাউল্লাহ মুন্সী দেখতে গেলেন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার আড়াইহাজার থানা মসজিদ থেকে লুণ্ঠিত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার  সোনারগাঁওয়ে জমি নিয়ে ২পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ১০জন আহত সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান। সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালত, ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ টি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা রূপগঞ্জে কায়েতপাড়ায় সরকারি রাস্তায় দেয়াল ও পিলার নির্মাণ: জনদুর্ভোগে ক্ষুব্ধ এলাকাবাসী

পিরোজপুর কৃষি পরামর্শ কেন্দ্রে ‘দুর্নীতির চাষাবাদ

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ৮৭ বার পঠিত

প্রতিদিনের নারায়ণগঞ্জ ডটকম

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের কৃষি পরামর্শ কেন্দ্রে দীর্ঘদিন ধরে কর্মরত উপ-সহকারী কৃষি কর্মকর্তা মির্জা মাহবুবুর রহমান মামুন ও কৃষি মাঠকর্মী জেসমিন আকতারের বিরুদ্ধে একাধিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।

স্থানীয় কৃষকরা অভিযোগ করেছেন, কোনদিনও আমরা কৃষি কর্মকর্তাদের অফিসে পাইনি। তাদেরকে পাইতে হলে মুঠোফোনে সাক্ষাতের সময় নিতে হয়।

সরজমিনে জানাযায়, পিরোজপুর ইউনিয়নের কৃষি পরামর্শ কেন্দ্রর মির্জা মাহবুবুর রহমান মামুন ও মাঠকর্মী জেসমিন আকতার একই কর্মস্থলে প্রায় ১৬ বছর ধরে কর্মরত। সেই সুবাধে তারা অনিয়মকেই নিয়ম বানিয়ে চলছেন দেখার কেউ নাই। প্রয়োজনে গেলে অফিস বন্ধ। বারবার গিয়ে ফিরে আসতে হয়। অথচ কাগজে-কলমে অফিস চলছে! মঙ্গলবার সকাল ১১টায় পরামর্শ কেন্দ্রে না পেয়ে তাদের সাথে মুঠোফোনে কথা বলা হয়। এতে তারা বিরক্তিভাব প্রকাশ করেন ও সঠিক উত্তর দিতে পারেনি। অফিস না করা, কৃষি উপকরণ বিতরণে পক্ষপাতিত্ব ও প্রণোদনা প্রকল্পে স্বজনপ্রীতির অভিযোগও রয়েছে।

একাধিক কৃষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, “কোনো প্রণোদনা পেতে গেলে অফিসের দালালের মাধ্যমে যোগাযোগ করতে হয়। আর সরাসরি গেলে নানা বাহানা করে ফিরিয়ে দেয়।”

সোনারগাঁ উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ তারেক জানান, আপনার উল্লেখিত বিষয়টি সঠিক হলে ব্যবস্থা নেয়া হবে। আমি সোনারগাঁয়ে নতুন আসছি। আমি খোজ নিবো বিষয়টি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর