1. admin@pratidinernarayanganj.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ মাদক,ছিন্তাই,সন্ত্রাস,ঠেকাতে চেয়ারম্যানের কাছে সিসি ক্যামেরা চেয়ে আবেদন আহত সাংবাদিক সানাউল্লাহ মুন্সী দেখতে গেলেন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার আড়াইহাজার থানা মসজিদ থেকে লুণ্ঠিত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার  সোনারগাঁওয়ে জমি নিয়ে ২পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ১০জন আহত সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান। সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালত, ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ টি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা রূপগঞ্জে কায়েতপাড়ায় সরকারি রাস্তায় দেয়াল ও পিলার নির্মাণ: জনদুর্ভোগে ক্ষুব্ধ এলাকাবাসী

পিরোজপুর বিএনপির কার্যালয় উদ্বোধন করলেন মান্নান

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১২ মে, ২০২৫
  • ৮৯ বার পঠিত

প্রতিদিনের নারায়ণগঞ্জ ডটকম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পিরোজপুর ইউনিয়ন ৫নং ওয়ার্ড বিএনপির কার্যালয় উদ্বোধন করা হয়েছে। রোববার বিকেলে পিরোজপুরের জৈনপুর এলাকায় এ কার্যালয় উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান। উদ্বোধনী অনুষ্ঠানে পিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামানের সভাপতিত্বে ও পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুম রানার সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলাম বিডিআর, সোনারগাঁ পৌর বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার, সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, সাবেক সাধারন সম্পাদক হুমায়ূন কবির রফিক,  সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক আতাউর রহমান, আব্দুর রউফ, জিয়াউল ইসলাম চয়ন, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক জয়নাল মেম্বার, শহিদ সরকার, সদস্য বিএম ডালিম, সোনারগাঁ পৌর বিএনপির সহ-সভাপতি আবু সাঈদ, জাহাঙ্গীর আলম, নারায়ণগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক রোবেল হোসাইন,  পিরোজপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি সোহরাব প্রধান, আব্দুল ছামাদ মেম্বার, শফিউল আলম বাচ্চু,  সিনিয়র যুগ্ম-সম্পাদক তমিজ উদ্দিন, পিরোজপুর ইউনিয়ন ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ জাকির হোসেন, সাধারণ সম্পাদক সুমন মিয়া, বিএনপির নেতা শাহানুর বেপারী, আবুবকর সিদ্দিক, সোবহান প্রধান, বোরহান বেপারী, হানিফ প্রধান, ফারুক প্রধান, আলী জামান জিতুসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা শেষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর