1. admin@pratidinernarayanganj.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ মাদক,ছিন্তাই,সন্ত্রাস,ঠেকাতে চেয়ারম্যানের কাছে সিসি ক্যামেরা চেয়ে আবেদন আহত সাংবাদিক সানাউল্লাহ মুন্সী দেখতে গেলেন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার আড়াইহাজার থানা মসজিদ থেকে লুণ্ঠিত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার  সোনারগাঁওয়ে জমি নিয়ে ২পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ১০জন আহত সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান। সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালত, ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ টি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা রূপগঞ্জে কায়েতপাড়ায় সরকারি রাস্তায় দেয়াল ও পিলার নির্মাণ: জনদুর্ভোগে ক্ষুব্ধ এলাকাবাসী

পুবাইলে সাংবাদিকের জমি দখলের অভিযোগ, দালালচক্রের বিরুদ্ধে আইনি লড়াই

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ২৬৩ বার পঠিত

প্রতিদিনের নারায়ণগঞ্জ ডেস্ক 

গাজীপুরের পুবাইল থানাধীন নয়নীপাড়া এলাকায় পুবাইল রেলস্টেশনের পাশের একটি পৈত্রিক জমি অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী সাংবাদিক সূর্য আহমেদ মিঠুন অভিযোগ করেন, একটি সংঘবদ্ধ ভূমিদস্যু চক্র দীর্ঘদিন ধরে তার জমি জবরদখলের চেষ্টা চালিয়ে আসছে। এ ঘটনায় হুমায়ুন কবির ও উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের জমি কেনা-বেচার দালাল মেজবাহ উদ্দিন মোল্লার নাম উঠে এসেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সাংবাদিক সূর্য আহমেদ মিঠুনের দাবি করা জমির ওপর দিয়ে উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ডেইরি ফার্মের যানবাহন চলাচলের জন্য একটি রাস্তা নির্মাণ করা হয়েছে। পাশাপাশি সেখানে টিনশেড স্থাপন করে জমিটি কার্যত দখলে নেওয়া হয়েছে।

ভুক্তভোগী সাংবাদিক জানান, তার জমির মালিকানা সংক্রান্ত সিএস, এসএ ও আরএস খতিয়ানে তার দাদার নাম স্পষ্টভাবে লিপিবদ্ধ রয়েছে। তার দাবি অনুযায়ী, সরকারি রেকর্ডে তার জমির দাগ ও খতিয়ান অভিযুক্তদের কোনো দলিলের সঙ্গে মিল নেই। অথচ অভিযুক্তরা ফটোকপি দলিল দেখিয়ে রেলস্টেশনের পাশের এই মূল্যবান জমিটি নিজেদের বলে দাবি করছে।

সূর্য আহমেদ মিঠুন আরও অভিযোগ করেন, অভিযুক্তরা মূলত পাকিস্তান রেলওয়ে (পূর্বে আসাম বেঙ্গল রেলওয়ে) মালিকানাধীন জমির দাগকে কৌশলে ব্যক্তিগত মালিকানার সঙ্গে মিলিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে। দলিল লেখকের ভুল ও কুচক্রি মহলের অপব্যবহারের সুযোগ নিয়ে তারা দীর্ঘ ১০ বছর ধরে তাকে হয়রানি করে আসছে।

তিনি বলেন, জমির আসল মা–বাপ হলো বৈধ দাগ ও খতিয়ান। আমার জমির কোনো একটি খতিয়ানও অভিযুক্তদের কোনো দলিলে নেই। তবুও তারা প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা চালাচ্ছে।

ভুক্তভোগী সাংবাদিক আরও জানান, এ বিষয়ে তিনি ইতোমধ্যে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। কিন্তু প্রশাসনিক নীরবতা ও প্রভাবশালী মহলের ছত্রছায়ায় ভূমিদস্যু চক্রটি দখল তৎপরতা অব্যাহত রেখেছে বলে তার অভিযোগ।

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যেও চরম উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, দ্রুত সুষ্ঠু তদন্ত না হলে ভবিষ্যতে পুবাইল এলাকায় সরকারি ও ব্যক্তিমালিকানাধীন জমি দখলের ঘটনা আরও বাড়বে।ভুক্তভোগী সাংবাদিক সূর্য আহমেদ মিঠুন ভূমি প্রশাসন, পুলিশ প্রশাসন ও দেশবাসীর কাছে প্রকৃত সত্য উদঘাটন এবং তার পৈত্রিক জমি উদ্ধারে কার্যকর ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর