1. admin@pratidinernarayanganj.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ মাদক,ছিন্তাই,সন্ত্রাস,ঠেকাতে চেয়ারম্যানের কাছে সিসি ক্যামেরা চেয়ে আবেদন আহত সাংবাদিক সানাউল্লাহ মুন্সী দেখতে গেলেন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার আড়াইহাজার থানা মসজিদ থেকে লুণ্ঠিত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার  সোনারগাঁওয়ে জমি নিয়ে ২পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ১০জন আহত সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান। সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালত, ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ টি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা রূপগঞ্জে কায়েতপাড়ায় সরকারি রাস্তায় দেয়াল ও পিলার নির্মাণ: জনদুর্ভোগে ক্ষুব্ধ এলাকাবাসী

প্রতিমন্ত্রীর দুর্নীতির সংবাদ প্রকাশে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে মানববন্ধন

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ১৬৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক :

প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুর্নীতি ও অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশ করায় দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এর সম্পাদক, বার্তা সম্পাদক ও স্থানীয় প্রতিনিধি সহ চার সাংবাদিকের বিরুদ্ধে বগুড়ায় আদালতে দায়ের করা হয়রানিমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাব।

বুধবার (১৭ জুন) দুপুর ১টায় ঢাকা-সিলেট মহাসড়কের কাচপুর মেগা কমপ্লেক্সের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের পাশাপাশি সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব। অথচ সত্য প্রকাশের কারণে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে, যা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ।
বক্তারা অবিলম্বে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান এবং সংবাদপত্র ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
এ সময় নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সদস্যবৃন্দ, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক এবং স্থানীয় গণমাধ্যম কর্মী ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে সাংবাদিক নেতৃবৃন্দ স্বাধীন সাংবাদিকতার স্বার্থে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মনির, সাধারণ সম্পাদক মোঃ আখতার হোসেন, মোঃ ফারুক হোসেন,সুমন মাহমুদ রিহান, মোঃ আনোয়ার হোসেন, মোঃ শাহিন, তারেক হাসান, আনোয়ার হোসেন, আনোয়ার হোসেন আনু, মোঃ আরিফ হোসেন, সানাউল্লাহ মুন্সি, হাবিবুর রহমান হাবিব, নূর মোহাম্মদ সুজনসহ আরও অনেকে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর