1. admin@pratidinernarayanganj.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ মাদক,ছিন্তাই,সন্ত্রাস,ঠেকাতে চেয়ারম্যানের কাছে সিসি ক্যামেরা চেয়ে আবেদন আহত সাংবাদিক সানাউল্লাহ মুন্সী দেখতে গেলেন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার আড়াইহাজার থানা মসজিদ থেকে লুণ্ঠিত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার  সোনারগাঁওয়ে জমি নিয়ে ২পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ১০জন আহত সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান। সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালত, ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ টি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা রূপগঞ্জে কায়েতপাড়ায় সরকারি রাস্তায় দেয়াল ও পিলার নির্মাণ: জনদুর্ভোগে ক্ষুব্ধ এলাকাবাসী

বন্দরের কলাগাছিয়ায় ​রাত হলে পুলিশ পরিচয়ে ছিনতাই ও হয়রানির অভিযোগ

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৫৬ বার পঠিত

​বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জ বন্দরের কলাগাছিয়া ইউনিয়নের সুচিয়ারবন্দ সহ আশপাশের কয়েকটি এলাকায় রাতের আঁধার নামলেই বাড়ে ‘ভুয়া পুলিশ’ ও ছিনতাইকারী চক্রের তাণ্ডব। সিভিল পোশাকে কিংবা হ্যান্ডকাফ-অস্ত্র দেখিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন, পকেট তল্লাশির নামে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার মতো একাধিক অভিযোগ উঠেছে একটি সঙ্ঘবদ্ধ চক্রের বিরুদ্ধে।

​স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানা যায়, রাত ১০টার পর থেকেই কলাগাছিয়া ইউনিয়নের সংযোগ সড়ক, সুচিয়ারবন্দ ও আসপাশের এলাকা নির্জন পথগুলোতে সোর্স আতুর মাসুদ এই নামধারী এই ‘পুলিশ’ চক্রটি নিয়ে সক্রিয় হয়ে ওঠে। রাতে কাজ শেষে বাড়ি ফেরা পথচারী, দিনমজুর ও ছোট ব্যবসায়ীদের গতিরোধ করে তারা। এরপর “গোপন তথ্য আছে” কিংবা “সন্দেহজনক” দোহাই দিয়ে তল্লাশি শুরু করে। প্রতিবাদ করতে গেলে মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়া বা থানায় নিয়ে যাওয়ার হুমকি দিয়ে সর্বস্ব লুটে নেওয়া হয়।
​ভুক্তভোগী এক স্থানীয় ব্যবসায়ী জানান, “কাজ শেষ করে বাড়ি ফেরার পথে নির্জন জায়গায় ৩-৪ জন লোক বাইক থামায়। নিজেদের ডিবি ও থানা পুলিশ পরিচয়ে পকেট তল্লাশি শুরু করে। সঙ্গে থাকা ২০ হাজার টাকা ও স্মার্টফোনটি নিয়ে চম্পট দেয়। প্রতিবাদ করার সাহসটুকুও পাইনি।”
​এলাকাবাসীর দাবি, বারবার এমন ঘটনা ঘটলেও প্রমাণের অভাব ও আইনি জটিলতার ভয়ে অনেকেই থানায় লিখিত অভিযোগ করতে সাহস পান না। ফলে পার পেয়ে যাচ্ছে চক্রটি। বর্তমানে রাত হলে ওই সড়কগুলোতে চলাচলে চরম আতঙ্ক বিরাজ করছে।

​এ বিষয়ে স্থানীয় ভুক্তভোগীরা জানান, অপরাধীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা না হলে এলাকার সাধারণ মানুষের সামাজিক নিরাপত্তা চরম হুমকির মুখে পড়বে।

​তারা অবিলম্বে সুচিয়ারবন্দসহ কলাগাছিয়া ইউনিয়নের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নৈশকালীন পুলিশ টহল জোরদার করা এবং ভুয়া পুলিশ পরিচয়দানকারী ও ছিনতাইকারী চক্রটিকে গ্রেফতারের জন্য নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও বন্দর থানা প্রশাসনের দৃশ্যমান হস্তক্ষেপ দাবি করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর