1. admin@pratidinernarayanganj.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ মাদক,ছিন্তাই,সন্ত্রাস,ঠেকাতে চেয়ারম্যানের কাছে সিসি ক্যামেরা চেয়ে আবেদন আহত সাংবাদিক সানাউল্লাহ মুন্সী দেখতে গেলেন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার আড়াইহাজার থানা মসজিদ থেকে লুণ্ঠিত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার  সোনারগাঁওয়ে জমি নিয়ে ২পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ১০জন আহত সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান। সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালত, ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ টি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা রূপগঞ্জে কায়েতপাড়ায় সরকারি রাস্তায় দেয়াল ও পিলার নির্মাণ: জনদুর্ভোগে ক্ষুব্ধ এলাকাবাসী

বন্দরের কেওঢালা স্ট্যান্ডে ফুট ওভারব্রিজের দাবিতে ইউএনও’র কাছে স্মারকলিপি প্রদান সানাউল্লাহ মুন্সী

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৭৫ বার পঠিত

দ্বীন ইসলাম, বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ও বন্দর উপজেলার কেওঢালা স্ট্যান্ডে প্রতিনিয়ত ঘটে যাওয়া দুর্ঘটনা ও জনদুর্ভোগ নিরসনে অতি দ্রুত এ স্ট্যান্ডে একটি ফুট ওভারব্রিজ নির্মাণের দাবিতে বন্দর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিবানী সরকারের নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে। আসন্ন মদনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মিনহাজ ভূঁইয়ার উদ্যোগে ১২ মে মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে এ স্মারকলিপি প্রদান করা হয়।

এসময় বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম ভূঁইয়া (হিরন), জামায়াতে ইসলামের মদনপুর অঞ্চলের দায়িত্বশীল হারুনুর রশিদ, বন্দর থানা ছাত্রদলের সাবেক সভাপতি আল আমিন, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি রামিম ভূঁইয়া, জাতীয় যুবশক্তি নারায়ণগঞ্জ জেলার সদ্য সাবেক সংগঠক সোহাগ আহমেদ, জাতীয় ছাত্রশক্তি নারায়ণগঞ্জ জেলার যুগ্ম সদস্য সচিব মাসুদ রানা, মো: মুরাদ, মদনপুর ছাত্রজনতার অর্থ সম্পাদক মাসুদ রানা, ধামগড় ইউনিয়ন ছাত্রদল নেতা বাবুল, স্থানীয় এলাকাবাসীর পক্ষ থেকে শামিম হোসেন, আরাফাত, মহসিন ও ফরহাদ উপস্থিত ছিলেন।

জানা গেছে, আশেপাশের কয়েকটি ইউনিয়নের হাজার হাজার কর্মব্যস্ত লোকজন উল্লেখিত কেওঢালা স্ট্যান্ডটি ব্যবহার করে নিত্যদিন যাতায়াত করে কিন্তু ফুটওভার ব্রিজ না থাকায় পথচারীদেরকে মৃত্যুঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হতে হয়, আর এতে করে অহরত দুর্ঘটনা ঘটে পথচারী নিহত ও আহত হয়ে থাকে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর