1. admin@pratidinernarayanganj.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ মাদক,ছিন্তাই,সন্ত্রাস,ঠেকাতে চেয়ারম্যানের কাছে সিসি ক্যামেরা চেয়ে আবেদন আহত সাংবাদিক সানাউল্লাহ মুন্সী দেখতে গেলেন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার আড়াইহাজার থানা মসজিদ থেকে লুণ্ঠিত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার  সোনারগাঁওয়ে জমি নিয়ে ২পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ১০জন আহত সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান। সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালত, ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ টি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা রূপগঞ্জে কায়েতপাড়ায় সরকারি রাস্তায় দেয়াল ও পিলার নির্মাণ: জনদুর্ভোগে ক্ষুব্ধ এলাকাবাসী

বন্দরের মুসাপুরে মসজিদের বিতর্কিত সভাপতি হাজী মোশারফ বহিষ্কার

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ২৩০ বার পঠিত
Oplus_131072

 

বন্দর প্রতিনিধি:
নারায়ণগঞ্জ বন্দরের মুসাপুর ইউনিয়নে মুসাপুর কেন্দ্রীয় জামে মসজিদের বিতর্কিত সভাপতি হাজী মোশারফকে পরকীয়ার অপরাধে বহিষ্কার করা হয়েছে।

১৩ আগস্ট (মঙ্গলবার), মুসাপুর ইউনিয়নের মুসাপুর কেন্দ্রীয় মসজিদে বাদ এশার নামাজের পর তাকে সভাপতির পদ থেকে বহিষ্কার করা হয়।
তথ্য সূত্রে জানাযায়, মুসাপুর ইউনিয়নের মৃত আজগর আলীর ছেলে হাজী মোশারফকে মুসাপুর কেন্দ্রীয় জামে মসজিদের কমিটির সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। কিন্তু বহুদিন যাবত হাজী মোশারফ একটি মেয়ের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয় যাহা কিছুদিন ধরে যোগাযোগ মাধ্যমে ছরিয়ে পরে। উক্ত ঘটনাটি এলাকার মানুষের মুখে মুখে আলোচনা করতে দেখা যায়। এমতাবস্থায় এলাকা ও সমাজের ভাবমূর্তি নষ্ট হওয়ায় মুসাপুর কেন্দ্রীয় জামে মসজিদের ক্যাশিয়ার জনাব আলমগীর ১৩ আগস্ট, মঙ্গলবার বাদ এশার নামাজের পর জরুরি মিটিং কল করে। মিটিংয়ে সকলের সাথে আলোচনা সাপেক্ষে হাজী মোশারফকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়। উক্ত মিটিংয়ে উপস্থিত ছিলেন মুসাপুর জামে মসজিদের কমিটির মোতাওয়াল্লি  জনাব আতাউল্লা মুন্সি, তাহার দুই ছেলে আরমান নিপু ও নিসাত। আরো উপস্থিত ছিলেন, শহিদুল্লা, সালে আহমেদ, আবুল কালাম, আবুল খায়ের, জহিরুল ইসলাম, আমানউল্লাহ, জসিমউদদীন, সামছুল হক এবং হাজী মোশারফ এর বিয়াই আবুল হোসেন।
যুবকদের মধ্যে উপস্থিত ছিলেন, যুবকদের আইকন জনাব বিল্লাল হোসেন, রানা আহমেদ, রুবেল আহমেদ, নয়ন মিয়া, ইমরান হোসেন, রাকিব আহমেদ, ওসমান গনি সোহান, ইছরাইল, জায়েদ হোসেন শান্ত, আশিক, সুমন।

সর্বশেষ বিল্লাল হোসেন তার সংক্ষিপ্ত বক্তৃতায় বলেন হাজী মোশারফ এর বিচার সমাজবাসী করবে কি করবে না সেটা তাদের বিষয়। কিন্তু তিনি এলাকা ও সমাজের ভাবমূর্তি নষ্ট করায় আমাদের মুসাপুর কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি পদে আর থাকতে পারবেন না। তিনি আহবান জানিয়ে যুবকদের উদ্দেশ্য আরো বলেন, সমাজের সকলকে নিয়ে মিলে মিশে কাজ করে সমাজকে এগিয়ে নিয়ে যেতে হবে। পরে আরমান হোসেন নিপু মিটিং সমাপ্তির ঘোষণা  করেন। এই ব্যাপারে জানতে চাইলে মুঠো ফোনে হাজী মোশারফ বলেন, যে আমি এখনো বহাল আছি আমাকে বহিষ্কার করা হয়েছে এমন কোন লিখিত কাগজ হাতে পাইনি, এটি মিথ্যা ও বানোয়াট।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর