
বন্দর প্রতিনিধি মোঃ ইদ্রিস আলী
নারায়ণগঞ্জ জিলার বন্দর থানাধীন বন্দর ইউনিয়নের বিবিজোড়া মসজিদের ইমাম ও খতিব মাওলানা আসাদুজ্জামান নুরী সাহেব কে এক রাজকীয় অভ্যর্থনা অনুষ্ঠানের মাধ্যমে বিদায় দেয়া হয়। তিনি দীর্ঘ ২০ বছরের বেশি সময় বিবিজোড়া মসজিদের ইমাম ও খতিবের দায়িত্ব পালন করেছেন। বিদায়ী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক কর্মকতা আমিনুল ইসলাম সাহেব। সামসল হক সাহেব। মাওলানা তাজুল ইসলাম। এমরান হোসাইন সাহেব। আনছার আলী। ডা আনোয়ার হোসেন । আক্তার হোসেন। জনাব মোস্তফা মিয়া। সকলে আসাদুজ্জামান নুরী সাহেবের জন্য কান্না জড়িত কন্ঠে বক্তব্য দেন এবং হুজুরের শুন্যতা যেন পুরন হবার মত না এমন কথাই বলেন। বিদায়ী সংবর্ধনা শেষে মাওলানা আসাদুজ্জামান নুরী সাহেব কে নগত ৭০০০০ হাজার টাকা একটি ক্রেস্ট এবং ফুলের মালা দিয়ে অনুষ্ঠান শেষ করা হয়।