1. admin@pratidinernarayanganj.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ মাদক,ছিন্তাই,সন্ত্রাস,ঠেকাতে চেয়ারম্যানের কাছে সিসি ক্যামেরা চেয়ে আবেদন আহত সাংবাদিক সানাউল্লাহ মুন্সী দেখতে গেলেন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার আড়াইহাজার থানা মসজিদ থেকে লুণ্ঠিত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার  সোনারগাঁওয়ে জমি নিয়ে ২পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ১০জন আহত সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান। সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালত, ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ টি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা রূপগঞ্জে কায়েতপাড়ায় সরকারি রাস্তায় দেয়াল ও পিলার নির্মাণ: জনদুর্ভোগে ক্ষুব্ধ এলাকাবাসী

বন্দরে মাদ্রাসা ছাত্র অপহরণ  ২৪ দিন পর মূল আসামি গ্রেপ্তার

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৩১ বার পঠিত

 

সোনারগাঁও বিশেষ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের বন্দরে মাদ্রাসা ছাত্র মোহাম্মদ ভূঁইয়া(৮) কে অপহরণের ঘটনায় মূল পরিকল্পনাকারী এমরান ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে তাকে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানায়, গত ১২ এপ্রিল রাতে বন্দর উপজেলার মদনপুর চাঁনপুর এলাকায় অভিযান চালিয়ে এমরানকে গ্রেপ্তার করা হয়। এর আগে পটুয়াখালী থেকে গ্রেপ্তার হওয়া সহযোগী আলী হোসেনের দেওয়া তথ্যের ভিত্তিতে এই মূল হোতাকে শনাক্ত করে পুলিশ।

মামলার বিবরণ অনুযায়ী, গত ১৯ মার্চ মদনপুর চাঁনপুর এলাকার মোশাররফ হোসেনের ছেলে ওই ছাত্রকে নতুন জামা কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে অপহরণ করে এমরান ও তার চক্র। অপহরণের পর ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে প্রযুক্তির সহায়তায় পুলিশ পটুয়াখালী থেকে আলী হোসেনকে গ্রেপ্তার এবং ঢাকার শ্যামপুর এলাকা থেকে অপহৃত ছাত্রকে উদ্ধার করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা তৌহিদ আলম জানান, গ্রেপ্তার এমরান এই অপহরণের মূল পরিকল্পনাকারী বা মাস্টারমাইন্ড। তাকে রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়েছে।

এদিকে, মামলার বাদী মোশাররফ হোসেন অভিযোগ করেছেন, গ্রেপ্তারকৃত এমরানের স্বজনরা মামলা তুলে নিতে তাদের প্রাণনাশের হুমকি দিচ্ছে। এ ঘটনায় ভুক্তভোগীদের পরিবার চরম নিরাপত্তাহীনতায় দিনাতিপাত করছেন এবং প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

পুলিশ হুমকির বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর